স্পোর্টস ডেস্ক , ২ সেপ্টেম্বর:- ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। সূত্রের খবর, হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব। আর তার ফলেই আইএসএল-এর দরজাও খুলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল লাল-হলুদের সামনে। মোহনবাগানের সঙ্গে আগেই মার্জ হয়ে গিয়েছিল এটিকে-র। সবুজ-মেরুনের আইএসএল খেলতে কোনও বাধা নেই। এ বার সব ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলও দেশের মেগা টুর্নামেন্ট খেলতে চলেছে বলে ধরে নেওয়াই যায়। বিনিয়োগকারী সংস্থা কোয়েস চলে যাওয়ার পর থেকেই ইনভেস্টরের খোঁজে ছিল। একাধিক কোম্পানির সঙ্গে কথাবার্তাও চালাচ্ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু সেই সব কোম্পানির সঙ্গে কথাবার্তা এগলেও শেষ পর্যন্ত আর চুক্তি হয়নি। অবশেষে শ্রী সিমেন্টকেই ইনভেস্টর হিসেবে পাচ্ছে লাল-হলুদ শিবির। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের লোগো মশাল, জার্সির লাল-হলুদ রং একই থাকবে। সে সবে কোনও পরিবর্তন হবে না। সমর্থকদের আবেগের কথা মাথায় রেখেই এই পরিবর্তন গুলো আর আনা হবে না। যদিও লাল-হলুদ কর্তারা এ বিষয়ে মুখ খোলেননি।
Related Articles
করোনা সংক্রমণ ঠেকাতে এবার ‘ডক্টর্স অন কল’ পরিষেবা চালু করল বাগনানের মুগকল্যাণ ব্লক হাসপাতাল।
উলুবেড়িয়া,১৬ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে এবার ‘ডক্টর্স অন কল’ পরিষেবা চালু করল বাগনানের মুগকল্যাণ ব্লক হাসপাতাল। এর ফলে একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে রোগীরা হাসপাতালে না এসেও শারীরিক চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন বাগনান-২ ব্লক স্বাস্থ্য […]
বিধানসভায় দেরিতে আশায় অধ্যক্ষর কাছে ধমক খেলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়।
কলকাতা, ২৪ আগস্ট:- দেরি করে অধিবেশনে আসায় বিধানসভার অধ্যক্ষ বিমান বিন্দ্যপাধ্যায়ের কাছে ধমক খেলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজকের অধিবেশনে পর্যটন দফতরের প্রশ্ন ছিল। তা স্বত্বেও এদিন বেশ কিছুটা দেরি করে বিধানসভায় পৌঁছন পর্যটন মন্ত্রী। সভায় ঢোকার পর তাঁকে উদ্দ্যেশ্য করে অধ্যক্ষ তাঁকে তিরস্কার করেন। পর্যটন নিয়ে প্রশ্ন জমা দিয়েছিলেন বিধায়ক কল্লোল খাঁ। তিনিও এদিন […]
দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম দশের তালিকায় রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়।
কলকাতা, ১৫ জুলাই:- দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম দশের তালিকায় রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় এবং একটি কলেজ স্থান পেয়েছে। গতকাল কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ণায়ক জাতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে সেরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ব বিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে অষ্টম স্থানে। রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছে যাদবপুর এবং […]










