কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্যে কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহারে গতি আনতে রাজ্য সরকার সারা রাজ্যে কুড়িটি প্লাজমা সংগ্রহ কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের প্লাজমা সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি জেলায় অন্তত রক্ত সংগ্রহ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায় কুড়িটি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে ধরনের কেন্দ্র তৈরি করা হবে। পাশাপাশি সুস্থ হয়ে ওঠা মানুষের মধ্যে প্লাজমা দান সম্পর্কে সচেতনতা প্রচার করতে আরো জোরদার প্রচারাভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার ছাড়াও করণা জয়ীদের ফোন করে ব্যক্তিগতভাবে প্লাজমা দান করতে আবেদন জানানো হবে।
Related Articles
আজ থেকেই আসতে শুরু করেছে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ২৮ জুন:- আদালতের নির্দেশ রাজ্যে পঞ্চায়েত ভোটে মোতায়েন করতে হবে আটশ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু দুদফায় ৩২৭ কোম্পানি বাহিনী মিলেলও বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানোর ব্যপারে কোনও উচ্চবাচ্চ করছেনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমত অবস্থায় মোট ৩২৭ কোম্পানী বাহিনী দিয়েই ভোট করাতে হবে এমনটা ধরে নিয়ে এগোচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। দ্বিতীয় পর্যায়ে বুধবার থেকেই […]
চাঁপদানিতে মন্দির উদ্বোধনে পৌরপ্রধান।
প্রদীপ বসু, ১৫ জানুয়ারি:- মকর সংক্রান্তির সন্ধ্যায় মহাসমারহে নব নির্মিত শিব মন্দিরের শুভ উদ্বোধন হয়ে গেল চাপদানি পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের খা পুকুরের আর বি এস রোডের রাস্তার পাশে। ফিতে কেটে মন্দিরের উদ্বোধন করেন পৌর প্রধান সুরেশ মিশ্র। এরপর পৌরপ্রধান মন্দিরে প্রবেশ করে পুরোহিতের সঙ্গে মন্ত্রচারণ করেন। মন্দিরের সামনে হোম যজ্ঞের আয়োজন করা হয়। মঞ্চে […]
ধুপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণের জন্য রাজ্যপালকে চিঠি শোভনদেবের।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার জন্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন। দীর্ঘদিন শপথ গ্রহণ আটকে থাকায় ওই এলাকার মানুষ পরিষেবা পাচ্ছেন না বলে উল্লেখ করে পরিষদীয় মন্ত্রী প্রথা মেনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়ার জন্য […]






