পুরুলিয়া , ৩১ আগস্ট:- দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে মাওবাদী দমনে মোতায়েন থাকা নাগা বাহিনী আজ সেখান থেকে ফিরে গেলেও পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী এখনো না এসে পৌঁছনোয় রাজ্য পুলিশই সেখানকার ছটি নাগা শিবিরের দায়িত্ব নিয়েছে। জঙ্গলমহলের পুরুলিয়ায় রাজ্য পুলিশের স্ট্রাকো ও জুনিয়র কনস্টেবল এর অ্যাসল্ট বাহিনীর জেলার ৬টি নাগা ক্যাম্পের দায়িত্ব নিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য মাওবাদী দমনে পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ানের ৬ কোম্পানি বাহিনী মোতায়েন ছিল কিন্তু নাগাল্যান্ডের সাম্প্রতিক অস্থিরতার কারণে আজ তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিবর্তে শিবির গুলোতে সিআরপিএফ বাহিনীর দায়িত্ব নেওয়ার কথা থাকলেও এখনও সেই বাহিনী না এসে পৌঁছনোয় রাজ্য পুলিশই আপাতত দায়িত্ব নিয়েছে বলে সিআরপিএফের আইজি পশ্চিমবঙ্গ প্রদীপ কুমার সিং জানিয়েছেন। এদিকে বাংলা- ঝাড়খন্ড সীমান্তে সম্প্রতি মাওবাদীদের আনাগোনা বাড়তে থাকায় রাজ্য স্বরাষ্ট্রদপ্তর বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
Related Articles
এবার এটিকে-মোহনবাগানে জবি জাস্টিন।
স্পোর্টস ডেস্ক , ২ আগস্ট:- এটিকে-মোহনবাগানে খেলতে চলেছেন জবি জাস্টিন। গত মরসুমে এটিকেতে খেলেছিলেন জবি। গত মরসুমে ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল। এটিকে -মোহনবাগানের সঙ্গে দুই মরসুমের চুক্তিতে সই করলেন ভারতীয় ফুটবলার। গত মরসুমে এটিকে-মোহনবাগানের আইএসএল জয়ী দলে থাকার পর এবার সবুজ-মেরুন জার্সি পড়তে চলেছেন তিনি। এটিকেতে যোগ দেওয়ার আগে লাল-হলুদ জার্সিতে ইস্টবেঙ্গলে খেলেছেন। ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে […]
হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে কিউ আর ব্যবস্থা চালু হচ্ছে।
কলকাতা, ১৯ আগস্ট:- সরকারি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে রাজ্য জুড়ে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই মর্মে একটি আদেশনামা জারি করেছেন। কয়েকটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার […]
রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস পুনরায় তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললো।
কলকাতা , ৬ জানুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচন নির্বিঘ্ন করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস পুনরায় তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাজ্যপালের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন,সাংবিধানিক ভাবে রাজ্যপালের উচিত নিরপেক্ষ থাকা। প্রশাসনিক কাজে সরকারের সঙ্গে আলোচনা করে তাঁর মতামত […]




