কলকাতা , ২৭ আগস্ট:- রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি ও পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আনলক চার পর্বে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যায় বা কোথায় বিধি নিষেধ জারি থাকবে তা নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজিব গৌবা আজ রাজ্য সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। বৈঠকে আগামী পর্বে গন পরিবহন ব্যবস্থাকে আরো মসৃণ করতে সব সুরক্ষা বিধি মেনে মেট্রো এবং লোকাল ট্রেন চালানো নিয়ে কথা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আজকের বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উপস্থিত ছিলেন।
Related Articles
স্বাধীনতার আগে বন্ধ হওয়া রথের রশিতে টান পড়লো হুগলিতে।
দিব্যেন্দু মজুমদার, ২০ জুন:- ১৯৩০ সালে যখন হুগলিতে স্বাধীনতা আন্দোলনের ঢেউ যখন আছড়ে পড়েছিল বলাগড়ের মহীপালপুর গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের বৃন্দাবন পল্লীতে তখন বন্ধ হয়ে গিয়েছিল ২০০ বছরের রথযাত্রা। গ্রামের বহু মানুষ সেই সময় স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন বলে তাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল ব্রিটিশরা। মানুষ আতঙ্কে বন্ধ করে দিয়েছিলেন তাদের ঐতিহ্যবাহী রথযাত্রা। সেই রথের […]
চিকিৎসা করাতে গিয়ে চেন্নাইয়ে দুর্যোগের কবলে হাওড়ার ৬ সদস্য।
হাওড়া, ৬ ডিসেম্বর:- চেন্নাইয়ে ক্যান্সার আক্রান্তের চিকিৎসা করাতে গিয়ে সেখানে দুর্যোগের কবলে পড়ে হাসপাতালে আটকে পড়েছেন হাওড়ার সন্ধ্যাবাজারের একই পরিবারের ছয় সদস্য। অবস্থা এমন পর্যায়ে যে জলমগ্ন অবস্থার দরুন ট্রাকে করে রোগীদের স্থানান্তরিত করতে হচ্ছে। দু’দিন ধরে কোনওরকমে খাবারের ব্যবস্থা করেছে সেখানকার হাসপাতাল। বুধবার থেকে তাও বন্ধ। ভিডিও কলে সেই শোচনীয় পরিস্থিতির কথা জানিয়েছেন চেন্নাইতে […]
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিপত্তি হাওড়ার কারখানায়।
হাওড়া, ১৮ জুন:- হাওড়ার বজরংবলী কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণের জেরে বিপত্তি। সিলিন্ডার লিক করে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ঘটনায় মারাত্মক জখম হন দুই শ্রমিক। মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে হাওড়ার ঘুসুড়ির বজরংবলীতে। গোডাউনে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে এলাকার মানুষ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। গোডাউনের অন্যান্য লেবার […]






