কলকাতা , ২৫ আগস্ট:- বিজেপি নেতা মুকুল রায়ের পর এবার চাপে তৃণমূল। নারদকাণ্ডে ইডির চিঠি পৌঁছল পাঁচ জনের কাছে। এঁরা হলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ অপরূপা পোদ্দার, সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার কাছে। তাঁদের সমস্ত সম্পত্তির খতিয়ানের নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থার চিঠিতে।এছাড়াও নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও।
Related Articles
ইন্দিরা ক্যান্টিনের মাধ্যমে প্রতিদিন দুপুরের আহারের ব্যবস্থা করেছেন কংগ্রেস সেবাদলের কর্মীরা।
হাওড়া, ২৩ জানুয়ারি:- করোনাকালে হাওড়ায় ইন্দিরা ক্যান্টিনের মাধ্যমে প্রতিদিন প্রায় শ’খানেক মানুষের জন্য বিনামূল্যে দুপুরের আহারের ব্যবস্থা করেছেন কংগ্রেস সেবাদলের কর্মীরা। প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। পরে সকলের সহযোগিতা পেলে এই কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কর্মসূচির অন্যতম উদ্যোক্তা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদিকা দীপশিখা ভৌমিক। রবিবার ২৩ […]
একমাস পর চুঁচুড়া থেকে উদ্ধার নিখোঁজ বৃদ্ধা, ভাইয়ের হাতে তুলে দিল পুলিশ।
হুগলি, ৪ জুন:- বিগত একমাস ধরে নিখোঁজ থাকার পর গতকাল রাতের অন্ধকারে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকা থেকে এক ৬০ বছরের বৃদ্ধা মহিলা, আইদূল মল্লিককে উদ্ধার করলেন চুঁচুড়া থানার এএসআই সুমন্ত দাস। উদ্ধার পর্বের পর তিনি দ্রুত চুঁচুড়া আরোগ্যের সঙ্গে যোগাযোগ করেন এবং ওই বৃদ্ধাকে রাত্রিবেলাতেই সেখানেই নিয়ে আসেন। চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত ওই মহিলার সঙ্গে […]
মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন হতে চলেছে হাওড়াতেও।
হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- গতকাল পাঁচলার সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণার খুব শীঘ্রই বাস্তবায়ন হতে চলেছে হাওড়াতেও। প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে তৎপর পুরসভা। শুক্রবার হাওড়ার জগাছা ধাড়সায় এক অনুষ্ঠানে এসে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী পাঁচলার অনুষ্ঠান মঞ্চে ঘোষণা করেছেন ২০২৪ এর মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা। গত বছর […]






