সুদীপ দাস , ২৩ আগস্ট:- গত ১২ তারিখে ভদ্রেশ্বর তেলিনিপাড়া থেকে ৮২ বছরের নিমাই ঘোষ নামে এক ব্যক্তি চুঁচুড়ার মল্লিক কাশিম হাটের একটি অজন্তা নামক বেসরকারি নার্সিং হোমে শাষকষ্ট নিয়ে ভর্তি হন। ডাক্তার তার উপসর্গ দেখে সরকারি হাসপাতালে রেফার করেন, কারণ সন্দেহ হয় করোনার। কিন্তু পেশেন্ট ও বাড়ির লোক, তারা যেতে চাননি সরকারি হাসপাতালে। তখন বাধ্য হয়েই ওই নার্সিং হোম, আলাদা জায়গায় স্থানান্তরিত করে তার চিকিৎসা শুরু করেন। তার সোয়াব টেস্ট করা হয়, দেখা যায় করোনা পজিটিভ। এরপর ডাক্তারদের চেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন। গতকাল তার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছুটি দেওয়া হয় নার্সিং হোম থেকে। এই ঘটনায় বেসরকারি নার্সিং হোমে এই পরিষেবা দিতে পেরে খুশি ডাক্তার থেকে অন্য স্বাস্থ্যকর্মীরা। এদিন রিতিমত ফুল-মালা দিয়ে সম্ভাষন জানানোর পর তাঁকে ছুটি দেওয়া হলো। উল্লেখ্য হুগলি জেলায় বেসরকারী নার্সিং হোমে চিকিৎসা করে ৮২ বছরের কোন মানুষের করোনা জয় সম্ভাব্য প্রথম।
Related Articles
রাস্তায় বৃদ্ধের মৃতদেহ রেখে অবরোধ এলাকাবাসীর।
হুগলি, ২৪ মার্চ:- পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তার উপর মৃতদেহ রেখে অবরোধ করল এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার মাখলায় টি এন মুখার্জি রোডে। রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকাবাসীর দাবি যে তিন যুবকের বেপরোয়া গতির শিকার হয়েছেন হয়েছেন ওই বৃদ্ধ সেই তিন যুবককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মৃত ওই ব্যক্তির নাম মুকুট পিউরিফিকেশন (৬৫)। […]
ফের নিরাপত্তা এড়িয়ে দ্বিতীয় হুগলী সেতু থেকে মরণ ঝাঁপ এক ব্যক্তির।
হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- ফের পুলিশের নিরাপত্তা এড়িয়ে দ্বিতীয় হুগলী সেতু থেকে মরণ ঝাঁপ এক ব্যক্তির। ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। সূত্র মারফত জানা যায় কলকাতা থেকে হাওড়া আসার সময় ওই ব্যক্তি নিজের বাইক ব্রিজের উপর দাঁড় করে হঠাৎই ব্রিজের ঘেরাটোপ টপকে গঙ্গায় ঝাঁপ দেন। পেছন থেকে আসা এক ব্যক্তি তাকে বাঁচাতে জন্য আটকানোর […]
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ল চালক, বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আবগাড়ি আধিকারিক সহ তিনজন প্রাণে বাঁচলেন।
হুগলি, ২৭ মার্চ:- চুঁচুড়া বিবেকানন্দ রোডে দূর্ঘটনা দুটি চার চাকা গাড়ির। চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তর ভাইপো রোশন বাবা গৌতম দত্তকে কলকাতার হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন। পিপুলপাতির দিক থেকে কারবালার দিকে যাচ্ছিল সেই গাড়িটি। অন্য আরেকটি গাড়ি হুগলির মোড় থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। যে গাড়িটিতে ছিলেন আবগারি দপ্তরের চন্দননগরের সুপারেনটেনডেন্ট কৈশিক […]









