হাওড়া , ২২ আগস্ট:- হাওড়া বালি থেকে উদ্ধার হল প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি সাপ। স্থানীয় এক ক্লাবের সদস্যরা প্রথমে দেখতে পান ওই সাপটিকে। শুক্রবার সন্ধ্যা নাগাদ বালির পি এন বোস রোড ও পদ্মবাবুর রোড এর মাঝে সাপটিকে দেখতে ওই ক্লাবের সদস্যরা। ক্লাব সদস্য নন্দন মিত্র জানান, ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করার সময় তিনিই প্রথম দেখতে পান সাপটিকে। প্রথমে এটিকে বিষধর সাপ বলে মনে হয়েছিল তাঁদের। তারপর সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তর তাঁদের জানায়, ওটি দাঁড়াশ সাপ। এই সাপের কোন বিষ নেই। এই জাতীয় সাপের কোন বিষ থাকে না। এরপরই সেই সাপটিকে নিয়ে স্থানীয় একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও নন্দনবাবু দুটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছিললেন। একটি সাপকে বনদপ্তর এর হাতে তুলে দিয়েছিলেন তিনি। আরেকটি সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন।
Related Articles
আরামবাগে অসহায় পরিবারের পাশে পুরশুরার বিধায়ক।
হুগলি,১৪ আগস্ট:- অসহায় পরিবারের পাশে আরামবাগ বিজেপি। শনিবার হুগলির আরামবাগ দৌলতপুর সংলগ্ন এলাকায় বিজেপির, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ পাশে দাঁড়ালেন অসহায় ও দুঃস্থ এক যুবকের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হয় আরামবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দৌলতপুর সংলগ্ন এলাকার এক যুবক। নাম […]
ডোমজুড়ে স্কুলের গেটে অবস্থান বিক্ষোভ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের একটি স্কুলের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন কয়েকজন অভিভাবক। স্কুলে ভর্তি সংক্রান্ত সরকারি নির্দেশ না মানার অভিযোগ তুলেছেন এরা। পাশাপাশি ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড না দেওয়া সহ একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে স্কুলের গেটের সামনে প্রতিবাদ অবস্থান শুরু করেন এরা। কোভিড পরিস্থিতিতে আদালতের নির্দেশমতো স্কুল ফি এর ২০ শতাংশ মুকুব […]
সাতসকালেই আগুন হাওড়া ময়দান সংলগ্ন দোকানে।
হাওড়া, ১৭ ডিসেম্বর:- রবিবার সাতসকালেই আগুন হাওড়া ময়দান সংলগ্ন দোকানে। পঞ্চাননতলা রোডের ওই দোকানের ফলস সিলিং থেকে এদিন আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ধোঁয়ায় চারপাশ ভরে যায়। আশপাশে আরও দোকান থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকল সূত্রে জানা গেছে, যে দোকানে আগুন লাগে […]





