স্পোর্টস ডেস্ক , ১৫ আগস্ট:- শনিবার স্বাধীনতা দিবস এর দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শনিবার সন্ধ্যা ৭.২৯ এ ধোনি লেখেন , ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন।’ নিজের জীবনের নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি নিয়ে একটি গানও ইনস্টাগ্রামে দিয়েছেন ধোনি। বিখ্যাত ‘ম্যায় পল দো পল কা শায়ের হু’ গানটির সঙ্গে নিজের ক্রিকেটীয় মুহূর্তের ছবি পোস্ট করেছেন ক্যাপ্টেন কুল । যদিও আইপিএল এ তিনি খেলবেন বলে জানা গিয়েছে।
Related Articles
অপসংস্কৃতির বিরুদ্ধে যোগ্য জবাব বনশ্রী কালাকুঞ্জের বসন্ত উৎসবে।
প্রদীপ সাঁতরা, ১৭ মার্চ :- রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব বহিরাগতদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা কিরেছিলো কিছু (!!!) লোক I সেই সমালোচনার যোগ্য জবাব দিলেন সুভাষ গ্রামের আপাদমস্তক সাংস্কৃতিক কর্মী বনশ্রী কলাকুঞ্জের কর্ণধার শ্রী ভৃগুরাম হালদার l প্রায় ৩০০ নৃত্য শিল্পী অংশ গ্রহণ করেন l নৃত্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন সমস্ত শিল্পী অভিভাবক সহ […]
চার বছরে তিন বিয়ে, দু’জনের সাথে বিচ্ছেদের পর ৩য় জনকে খুন গুনধর স্বামীর!
সুদীপ দাস, ৪ এপ্রিল:- মাত্র চার বছরের মধ্যেই তিনটে বিয়ে। প্রথম দু’জনের সাথে টেকেনি সংসার। পরে ২য় জনের বোনের সাথে বিয়ে। সেখানেও শুরু হয় দাম্পত্য কলহ। যার জেরে ৩য় বৌকে স্বামীর হাতেই খুন হতে হলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল লোকোপাড়া এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যাক্তি পুলিশের কাছে ৩য় স্ত্রীকে […]
সিঙ্গুরে বাম পরিচালিত কৃষি সমবায় সমিতিতে বিক্ষোভ তৃণমূলের।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- কৃষি সমবায় সমিতি তে আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে বেআইনি ভাবে কর্মী নিয়োগ ও কৃষান কার্ড বিলি করার ক্ষেত্রে স্বজন পোষন সহ একাধিক দাবিতে সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, সরকারী নির্দেশ থাকা সত্ত্বেও কৃষান ক্রেডিট কার্ড না করা, টেন্ডারের ক্ষেত্রে আর্থিক দূর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে […]








