হাওড়া , ১৬ আগস্ট:- দক্ষিণ হাওড়া, শিবপুর এবং মধ্য হাওড়া এই তিন বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রায় এক হাজার কর্মী সমর্থক রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদের মধ্যে বেশিরভাগই বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূলে এসেছেন বলে জানিয়েছেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন বিকেলে দলের জেলা কার্যালয়ে এদের হাতে দলের পতাকা তুলে দেন অরূপ রায়। অরূপ রায় বলেন, এরা তৃণমূলে যোগদান করতে চেয়ে আমাদের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। আমরা সেই আবেদন মঞ্জুর করেছি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে এদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
ছটপুজোর ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার শালিমারে।
হাওড়া, ৩০ অক্টোবর:- হাওড়ার শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় রবিবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সূত্রের খবর। ছটপুজোর দিন রবিবার ভোররাতে শালিমার ৫ নম্বর গেট এলাকার কয়েকটি দোকানঘরে (বি গার্ডেন থানার অন্তর্গত) বিধ্বংসী আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় […]
চুক্তি অনুযায়ী টাকা না মিললেও সাতসকালেই বাড়ি ভাঙতে এল প্রোমোটারের লোকজন।
হুগলি, ২৫ জানুয়ারি:- চুক্তি অনুযায়ী টাকা মেলেনি অথচ বাড়ি ভাঙতে চলে এলো প্রোমোটারের লোকজন! ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়াল হুগলির বৈদ্যবাটি বিবেকানন্দ রোড শিবতলা এলাকায়। পুরসভার হস্তক্ষেপ বন্ধ হল বাড়ি ভাঙা। বৈদ্যবাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোড শিবতলার বাসিন্দা জিতেন সাহা। তাদের শরিকি বাড়ি ভেঙে আবাসন গড়তে গত দুবছর আগে শ্রীরামপুরের এক প্রমোটারের সঙ্গে […]
কোভিড অতিমারির আবহে আজ মাত্র কয়েক ঘন্টা নিয়ম রক্ষার অধিবেশন চলল বিধানসভায়।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- কোভিড অতিমারির আবহে আজ মাত্র কয়েক ঘন্টা নিয়ম রক্ষার অধিবেশন চলল বিধানসভায়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই আজ একদিনের জন্য রাজ্য বিধানসভার অধিবেশন বসেছিল। অধিবেশনের শুরুতে কয়েকটি দপ্তরের অডিট রিপোর্ট পেশ করা হয়। পরে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, বিধায়ক সমরেশ দাস, বাদল জমাদার সহ ১৯ জন এবং লাদাখের গালওয়ান উপত্যকায় নিহত ভারতীয় […]





