কলকাতা , ১৫ আগস্ট:- করোনা আবহের মধ্যেই রেড রোডে যথাযথ মর্যাদায় পালিত হলো দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন রেড রোডের এই অনুষ্ঠান থেকে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান। সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন চিকিৎসক, নার্স, পুলিশ কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা। প্রতিবছরের থেকে এবারের অনুষ্ঠান ছিল একটু আলাদা। কারণ করোনা আবহে সকলের মুখে মাস্ক, প্রত্যেকের মাঝে নিরাপদ দূরত্ব। স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ। বাউল গানের থিমে ট্যাবলো প্রদর্শিত হয় তথ্য-সংষ্কৃতি দফতর থেকে। খুব অল্প সময়ের অনুষ্ঠান। সেখানে ছিল মাত্র ৪টি ট্যাবলো। একটি ট্যাবলো পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর। আরেকটি তথ্য ও সংস্কৃতি দফতরের ‘বাংলা মোদের গর্ব’ । এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মাস্ক বিলি সংক্রান্ত বিষয়ে ২টি ট্যাবলো । মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রীদের মধ্যে একমাত্র ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
Related Articles
আগামী বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ ডিসেম্বর:- আগামী বুধবার অর্থাৎ ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরেই তিনি এবার শিলিগুড়ি শহরের মেগা জল প্রকল্পের শিলান্যাস করবেন। একই সঙ্গে বড়দিনের আগে উত্তরবঙ্গে এসে শিলিগুড়িবাসীকে একগুচ্ছ উপহার দিতে পারেন মুখ্যমন্ত্রী। ২০২২ সালের পুরনির্বাচনে শিলিগুড়ি পুরনিগমে প্রথমবারের জন্য একক ক্ষমতার জোরে বোর্ড গড়েছে তৃণমূল। তারপর থেকেই শহরের উন্নয়নের দিকে […]
মোবাইল উদ্ধার করল পুলিশ।
হাওড়া, ৬ জুলাই:- খোয়া যাওয়া মোবাইল সেট উদ্ধার করে সেগুলো তুলে দেওয়া হলো মোবাইল মালিকদের হাতে। সোমবার হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ নাগরাজ দেবকুন্ড, এসিপি ট্রাফিক-১ দেবাশীষ গাঙ্গুলি সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে হাওড়ার গোলাবাড়ি থানা থেকে তুলে দেওয়া হলো সেই মোবাইল সেটগুলি। এব্যাপারে ডিসি নর্থ অনুপম সিং জানিয়েছেন, এই বছর জুন […]
প্রচীন ভান্ডানি পূজা অনুষ্ঠিত হলেও , মেলা অনুষ্ঠিত হচ্ছে না মেখলিগঞ্জে ৷
কোচবিহার , ২৭ অক্টোবর:- কোরানা পরিস্থিতির কারণে মেখলিগঞ্জের রানীরহাটের শতাব্দী প্রচীন ভান্ডানি পুজোয় পূজা অনুষ্ঠিত হলেও মেলা অনুষ্ঠিত হচ্ছে না৷ প্রশাসনিক নির্দেশে এবার স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে পূজা করা হলেও মেলা বসার কোন অনুমতি নেই, সেই মত পূজা কমিটির তরফে স্বাস্থ্যবিধি মেনে পূজা করা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা৷ শতাব্দী প্রচীন ঐ পূজা অনুষ্ঠিত […]







