স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- দর্শক শূন্য মাঠে খেলতেও সমস্যা নেই। কিন্তু খেলা শুরু হোক। এমনটাই জানাল কলকাতার তিন প্রধান ক্লাব। বুধবার সেক্রেটারিয়েট ভবনে ইস্টবেঙ্গল,মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার কলকাতায় আইলিগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা হবে। এই দুটি লিগ শেষ হতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে। সেক্ষেত্রে কলকাতা লিগ ফেব্রুয়ারি মাসের আগে শুরু করা সমস্যা আছে। ক্রীড়ামন্ত্রী জানান,”কবে খেলা শুরু করা যায় তাই নিয়ে তিন প্রধানের সঙ্গে আলোচনায় বসে তাদের মতামত জানতে চাইলাম। ওরা বলছে দর্শক শূন্য মাঠে খেলতে সমস্যা নেই। আমি পুরো বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাব। এরপর সরকার সিদ্ধান্ত নেবে।” এদিকে আইলিগের দ্বিতীয় ডিভিশনে খেলার জন্য প্রস্তুতির সুযোগ পাবে মহমেডান ও ভবানীপুর ক্লাব। এ মাসের ২২ তারিখ থেকে অনুশীলনের অনুমতি পেল এই দুই ক্লাব। এছাড়াও এআইএফএফের প্রতিযোগিতা গুলিকে সব রকম ভাবে সাহায্য করবে রাজ্য সরকার।
Related Articles
রামমোহন মেলা ও আরামবাগ গ্রন্থমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।
আরামবাগ, ৩ জানুয়ারি:- আরামবাগ মহকুমার ঐতিহ্যপুর্ন দুটি মেলা হলো রামমোহন মেলা ও আরামবাগ গ্রন্থমেলা। এই দুটি মেলাই করোনা ভাইরাসে প্রকোপ বাড়ায় আপাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, করোনার জন্য আপাতত মেলা বন্ধ থাকছে।পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী কালে মেলার আয়োজন করা হবে।এদিন হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান […]
তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি।
হাওড়া, ৭ এপ্রিল:- পোস্ট অফিসে ঢুকে মহিলা পোস্টমাস্টারের সঙ্গে ঝামেলা, দুর্ব্যবহার থেকে শুরু করে ২ লক্ষ টাকা তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি, বালি মিউনিসিপালিটির কর্মীদের বিভিন্ন সময়ে উত্যক্ত করা সহ একাধিক অভিযোগে হাওড়ার বালি থানার পুলিশ সৌরভ মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে দেড়টা নাগাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগেও তোলা চেয়ে হুমকির […]
জেলাকমিটি পরিবর্তন না হলে দল ছাড়ার হুমকি সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের।
হুগলি , ৮ নভেম্বর:- দূর্নীতিকে কোনদিন প্রশয় দিইনা ও দূর্নীতিগ্রস্ত দলের কোনো ব্যাক্তিকে তৃনমূল দলের সভাপতি মানতে নারাজ। রবিবার জেলা তৃনমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের ব্লকের সভাপতি নাম ঘোষণার পরই সিঙ্গুর ব্লক সভাপতি গোবিন্দ ধাড়ার নাম ঘোষণার পরই ক্ষোভ উগরে দিলেন সিঙ্গুরের চার বারের বিধায়ক তথা সিঙ্গুর আন্দোলনের কৃষিজমি রক্ষা কমিটির নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আগামীদিনে তৃণমূল […]








