হুগলি , ১২ আগস্ট:- অষ্টম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির উত্তরপাড়া থানার নবগ্রাম নবচক্র পাড়া এলাকায় ।মৃত ছাত্রীর নাম শ্রেয়সী দত্ত । বুধবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ছাত্রীর । ডানকুনিতে একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো শ্রেয়সী । মেয়ে কেন হটাৎ এই কান্ড ঘটালো সেটাই ভেবে পাচ্ছে না বাড়ির পরিবার । কানাইপুর ফাড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । ঘটনার খবর পেয়ে সেখানে যান নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্প মজুমদার।তিনি বলেন মৃত ছাত্রী নবগ্রাম পঞ্চায়েতের এক সদস্যের ভাইজি । এত ছোট মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেবে এসেছে এলাকায়।
Related Articles
বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ডে’র সংস্কারে অত্যাধুনিক মানের ড্রেজিং মেশিনের সহায়তা নিতে চলেছে পুরসভা।
হাওড়া, ১৯ মে:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ডে’র সংস্কারের কাজে অত্যাধুনিক মানের ড্রেজিং মেশিনের সহায়তা নিতে চলেছে পুরনিগম। আগামী তিনদিনের মধ্যেই ওই মেশিন আনা হচ্ছে। বৃহস্পতিবার বেলগাছিয়া ভাগাড়ের অক্সিডেশন পন্ড পরিদর্শন করে একথা জানান পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। এদিন ‘অক্সিডেশন পন্ড’ এর ডিসেলটিং এর কাজ খতিয়ে দেখতে ওই এলাকায় যান ভাইস চেয়ারপার্সন সৈকত […]
জনসাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা।
কলকাতা, ১৫ এপ্রিল:- জন রাজভবন কর্মসূচির আওতায় আজ থেকেই জনসাধারণের জন্য খুলে গেল কলকাতা রাজভবনের দরজা। সকাল সাড়ে ১০টা থেকে রাজভবনের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। হেরিটেজ ওয়াকে দর্শনার্থীদের রাজভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে রাজভবনে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে রাজভবন। সকালে নববর্ষ উপলক্ষে বিশেষ সাইকেল […]
করোনা সংক্রমণে রাজ্য সরকারি দপ্তরে ফের চালু হতে চলেছে দৈনিক ৫০ শতাংশ হাজিরা।
কলকাতা , ৮ এপ্রিল:-রাজ্যে করোনা সংক্রমণ ফের লাগামছাড়া ভাবে বাড়তে শুরু করায় রাজ্য সরকারি দপ্তর গুলিতে পুনরায় দৈনিক ৫০ শতাংশ কর্মীদের হাজিরার নিয়ম চালু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। করোনা কালে রাজ্য সরকারি দপ্তরগুলিতে ৫০ শতাংশ হাজিরার নিয়ম চালু হয় । নবান্ন সূত্রের খবর […]








