কোচবিহার , ১০ আগস্ট:- করোনা আবহের মাঝে রবিবার সন্ধ্যায় তুফানগঞ্জ এর বালাভূতে এলাকায় বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু মৃত্যু হয় একজনের। জানা গিয়েছে , মৃতের নাম আজিজুল রহমান । এছাড়া গুলিতে দুজন জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে । অভিযোগ , সন্ধ্যার পর বেশ কয়েকজন গরু পাচার কারী এলাকায় জমায়েত করেছে বলে বিএসএফ এর কাছে খবর আসে। খবর পেয়ে পরে বিএসএফ সেনারা এলাকায় টহল দিতে জান । বিএসএফ সেনাদের এলাকায় ঢুকতে দেখেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ । বিক্ষোভ সামাল দিতে বিএসএফ গুলি চালায় ও বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই আর ও দুজন জখম হয় । বিএসএফ এর দাবি পরিস্থিতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলো সেই কারণে পরিস্থিতি সামাল দিতেই গুলি চালাতে বাধ্য হয়েছিল বিএসএফ জোয়ানরা। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছেন তুফানগঞ্জ থানার পুলিশ।
Related Articles
দেড় লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার চন্দননগরে, গ্রেফতার পাঁচ।
প্রদীপ বসু, ৩০ জুন:- দেড় লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার চন্দননগর থেকে, গ্রেফতার পাঁচ। গতকাল রাত বারোটায় অভিযোগের পাঁচ ঘন্টার মধ্যে চন্দননগর থেকে উদ্ধার বিক্রি হওয়া শিশু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুঁচুড়া বড় বাজার বিবির বাগান এলাকায় পিংকি গুপ্তা মামন ওরাও এর পাতানো দিদি। তার বাড়িতে গতকাল দুপুরে জন্মদিনের খাওয়া দাওয়ায় ছয় […]
প্রয়াত প্রণব মুখোপাধ্যায় , শেষকৃত্য মঙ্গলবার।
সোজাসাপটা ডেস্ক , ৩১ আগস্ট:- প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তাঁর জীবনাবসান হয়েছে বলে জানিয়েছেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। গত ৯ অগস্ট, রবিবার রাতে ১০ নম্বর রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। মস্তিষ্কে চোট লাগায় পর দিন সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল তা বের করতে […]
আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে হাম ও রুবেলার টিকাকরন শুরু পাহাড়ে।
কলকাতা, ১২ জানুয়ারি:- রাজ্যে হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচির পরবর্তী ধাপে আগামী ১৫ ই ফেব্রুয়ারী থেকে পাহাড়ের জিটিএ এলাকা ও কালিম্পং এ টিকাকরণ শুরু হবে। ওই এলাকা বাদ দিয়ে বাকি রাজ্যে ৯ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে হাম-রুবেলার টিকাকরণ গত সোমবার থেকে শুরু হয়েছে। তিন সপ্তাহ সরকারি বেসরকারি স্কুলে গিয়ে পড়ুয়াদের মধ্যে সার্বিক টিকাকরণ চলবে।এরপর […]





