স্পোর্টস ডেস্ক , ৯ আগস্ট:- চলে গেলেন সবুজ মেরুন এর প্রাক্তন অধিনায়ক। মণিতোম্বি সিংহ । দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন মণিতোম্বি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর । ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে ছিলেন মণিতোম্বি । রাইট ব্যাকে খেলতেন এই মণিপুরি ফুটবলার । কিছু ম্যাচে তাঁকে মাঝমাঠেও খেলানো হয়েছিল । তাঁর নেতৃত্বে ২০০৪ সালে মোহনবাগান এয়ারলাইন্স গোল্ড কাপ জিতেছিল । ২০০২ সালে জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্বও করেছিলেন মণিতোম্বি । এত অল্প বয়সে তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল ময়দান । শোকপ্রকাশ করেছেন প্রাক্তন থেকে বর্তমান ফুটবলাররা।
Related Articles
ইয়াসের মোকাবিলায় সুন্দরবন সব প্রস্তুতি নিয়েছে , জানালেন দপ্তরের মন্ত্রী।
কলকাতা, ২৩ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব লীলা মোকাবিলায় সুন্দরবন দপ্তর প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা আকাশবাণীতে জানিয়েছেন ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঝঞ্ঝা কবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এইজন্য বিদ্যুতের স্তম্ভ ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন মহকুমায় মজুদ করা হয়েছে। এছাড়াও অতি মারি সময় […]
ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি হাওড়ায়।
হাওড়া, ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে হাওড়া শহর। ভোর থেকেই ছিল ঘন কুয়াশা। এর পাশাপাশি একনাগাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। জনজীবন স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় মানুষের দেখা একটু কম। ট্রেন পরিষেবা সহ ফেরিঘাটেও পরিষেবা স্বাভাবিক তবে যাত্রীসংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম রয়েছে এদিন। Post Views: 456
নিউটাউনে আগুন, ভস্মীভূত বারোটি দোকান।
কলকাতা, ৩ ডিসেম্বর:- নিউটাউনের হাজরা কালীমন্দির বাজারে আগুন, ভস্মীভূত অন্তত ১২ টি দোকান। শুক্রবার রাত বারোটা নাগাদ নিউটাউনের হাজরা কালী মন্দির বাজারের একটি খাবারের হোটেলে প্রথম আগুন লাগে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রত্যেকটা […]










