হুগলি , ৬ আগস্ট:- প্রায় চার মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরি পরিসেবা । লকডাউনের সময় থেকেই বন্ধ ছিল এই ফেরি সার্ভিস । তার পরে বাঁধ সেধেছিল আমফান । ঝরে ক্ষতিগ্রস্থ হয় রিষড়ার জেটি । ঝড়ের তান্ডবে ভাসিয়ে নিয়ে যায় দুটি ভেসেল । দীর্ঘদিন বন্ধ থাকায় অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের । শুক্রবার থেকে পুনরায় চালুর খবরে যথেষ্টই স্বস্তি মিলেছে যাত্রীদের । আজ খরদহ ঘাটে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় । উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল , খরদহ পৌরসভার প্রশাসক কাজল সিনহা , রিষড়া পৌরসভার প্রাক্তন দুই পৌরসদস্য মনোজ গোস্বামী ও তাপস সরখেল , এছাড়াও ভুতল পরিবহনের আধিকারিকরা । তবে তাদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে প্রতি নৌকায় ৬০ জনের পারাপারের ব্যাবস্থা থাকলেও বর্তমানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে ৬০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না । পাশাপাশি ফেরি সার্ভিসের কর্মীদেরও বাড়তি নিরাপত্তা দেওয়া হবে ।
Related Articles
পাশে প্রশাসন। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা বাড়িতে বসেই পেলেন প্রতিবন্ধী মহিলা।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এক প্রতিবন্ধী মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বাড়িতে বসেই পেলেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো প্রশাসন। এর আগে তাঁকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছিল। এরপর বিডিও, জগৎবল্লভপুর দু’নম্বর পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বিধায়ক ওনার বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। মহিলা […]
চুঁচুড়া টাউনগার্ড রোডে ব্যাঙ্কের সামনে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য!
হুগলি, ২ জুলাই:- চুঁচুড়া বাসস্ট্যান্ড ঢোকার মুখে ওই যুবককে গতকাল রাত থেকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। আজ সকালেও স্থানীয় বাসিন্দারা যুবককে একই ভাবে মুখ থুবরে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। খবর যায় চুঁচুড়া থানায়। ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। যুবককে উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক […]
লকডাউনের দ্বিতীয় দিনে মানুষকে ঘরবন্দি করতে রীতিমতো বল প্রয়োগ করতে হলো পুলিশকে।
চিরঞ্জিত ঘোষ , ২৪ মার্চ:- লকডাউনের দ্বিতীয় দিনে মানুষকে ঘরবন্দি করতে রীতিমতো বল প্রয়োগ করতে হলো পুলিশকে। আজ হুগলি জেলার বিভিন্ন প্রান্তে সেই ছবিই ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এদিন সকাল থেকেই অকারনে বহু মানুষ পথে বের হলেন। জেলার বিভিন্ন প্রান্তে সেইসমস্ত মানুষদের বাড়ি ফেরাতে এদিন বহু জায়গাতেই লাঠিচার্জ করতে হলো পুলিশকে। এত বোঝানো সত্ত্বেও কেনো […]





