হুগলি , ৫ আগস্ট:- অভিজিৎ নক্ষত্রে পূর্ণ মূহুর্তে রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাস সমারোহের সূচনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলাতেও পরেছে তার আঁচ । রাজ্যের প্রত্যেকটি জেলায় কার্যত সম্পূর্ণ লকডাউনের মাঝেও চলছে পূজা যজ্ঞ । করোনা পর্বে রাজ্য সরকারের লক ডাউনকে চ্যালেঞ্জ জানিয়ে শ্রীরামপুরে হোমযঞ্জ করে পুজো করল বিজেপির নেতা কর্মীরা । বুধবার শ্রীরামপুরের প্রভাসনগরে বিজেপির কার্যালয়ে রামের পুজো করা হয় । বিজেপি নেতা পরাগতরু মিত্রের অভিযোগ রাজ্য সরকার ষড়যন্ত্র করে রামের পুজো বন্ধ করতে চেয়েছিল । কিন্তু রাজ্য সরকার কে ধিক্কার জানিয়ে মানুষ পুজোতে সামিল হয়েছে । এই সরকার একটি সম্প্রদায় কে তোষন করে চলায় মানুষ এই সরকারকে আর চায় না । এই সরকার দুর্নিতীর সরকার । এই সরকার তোলা বাজের সরকার । এই সরকার আমাদের হাহাকার ছাড়া কিছুই দেয়নি । তাই মানুষ রামরাজ্য চায় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগাঠনিক সভাপতি শ্যামল বসু ও মহিলা মোর্চার সভানেত্রী শশী সিং।
Related Articles
হাথরাস কান্ড নিয়ে রিষড়ার রাজপথে নামলো তৃণমূল।
হুগলি , ২ অক্টোবর:- উত্তর প্রদেশের হাতরস কান্ড নিয়ে উত্তাল সারা দেশের রাজনীতি। যেভাবে উত্তরপ্রদেশের যোগী রাজত্বে একটি অসহায় মেয়েকে নির্যাতন করে মারা হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারাদেশ। এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আজ সন্ধ্যায় হুগলির রিষড়ায় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জঘন্য ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হলো একটি মোমবাতি মিছিল। শহর […]
করোনা সংক্রমণ রুখতে হাওড়ার কন্টেনমেন্ট জোনে কড়া নজরদারি পুলিশের।
হাওড়া, ১৭ জুন:- করোনা সংক্রমণ রুখতে হাওড়ার কন্টেনমেন্ট জোনগুলিতে আজ থেকে কড়া নজরদারি শুরু করল পুলিশ। এলাকাগুলি চিহ্নিত করে নাকা চেকিং চলছে। কোথাও গার্ডরেল দিয়ে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই হাওড়ায় কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে কঠোর প্রশাসন। হাওড়ায় ক্রমশ কমছে করোনা সংক্রমণের হার। তার মধ্যেও এই জেলায় দৈনিক […]
নির্বাচনে জয়ী হলে , সোনার কামারহাটি উপহার দেব – রাজু বন্দোপাধ্যায়।
ব্যারাকপুর, ২৩ মার্চ:- কামারহাটিতে পদ্ম ফুটছে। বিজেপি আসছে,তৃণমূল যাচ্ছে। মঙ্গলবার সকালে কামারহাটিতে নির্বাচনী প্রচারে বেরিয়ে সাংবাদিকদের এমনটাই বললেন, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়। তিনি এদিন তার প্রধান প্রতিপক্ষ তৃণমূল পার্থী মদন মিত্রকে তীব্র কটাক্ষ করে বলেন, কামারহাটির মানুষ মদন মিত্রকে তোলাবাজ বলেন। বিজেপি প্রার্থীর দাবি, যেখানেই যাচ্ছি ,দু’হাত তুলে এলাকার মানুষ আমায় আর্শিবাদ […]



