হুগলি , ৩ আগস্ট:- রাখি বন্ধন উৎসবের দিন শ্রীরামপুর বিপি দে স্ট্রীটে ভর দুপুরে ই-রিকশা চালাতে চালাতে মৃত্যু হল মধ্য বয়সী চালকের । সোমবার রাস্তার মধ্যে নিজের রিকশার মধ্যেই চালক ঢলে পড়তেই পথ চলতি লোকজন দ্রুত তাকে রিকশা থেকে নামাতেই দেখে সংঞ্জাহীন । পুলিশে খবর দিতেই পুলিশ এসে ই রিক্স চালককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে । হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান সান স্ট্রোকে মৃত্যু হয়েছে । তবে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে । প্রথমে না জানা গেলেও পরে জানা যায় মৃত ব্যক্তি রিষড়ার আর,কে রোডের বাসিন্দা মহ: পোলাও।
Related Articles
আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কঠোর শাস্তির ইঙ্গিত দিয়ে জবাবদিহি তলব কেন্দ্রের।
কলকাতা, ২১ জুন:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নিজেদের কঠোর মনোভাব অব্যাহত রাখার ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আগে আরও একবার অবস্থান জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কর্মীবর্গ দপ্তরের সোমবার তরফে চিঠি লিখে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আগামী ৩০ শে জুনের মধ্যে জবাবদিহি তলব করা হয়েছে। […]
বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সচেতনতা বাড়াতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মাস্ক।
তরুণ মুখোপাধ্যায়, ২৮ এপ্রিল:- করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের রাজ্যে। মানুষ আজ দিশেহারা ।তাই সকলের উচিত এই আপৎকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো। সেই কথা মাথায় রেখে শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কোয়াডিনাটার ও বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ তার এলাকার মানুষদের সচেতন করার জন্য পথে নেমেছেন। সচেতনতা এই রোগের একমাত্র উপায় এবং তা […]
নিউ টাউন-রাজারহাটের সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী।
কলকাতা, ৬ জুন:- নিউ টাউন-রাজারহাটে বিশাল এলাকা জুড়ে সিলিকন ভ্যালি তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে সেখানে জিও সহ একাধিক বড় সংস্থা জমি নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সিলিকন ভ্যালি তৈরির কাজ চলছে। আর এর মধ্যেই ওই সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। বিশাল ডেটা সেন্টার তৈরি করার কথা রয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এখবর […]




