হাওড়া , ৩ আগস্ট:- রাখীবন্ধন উৎসব পালিত হচ্ছে হাওড়াতেও। সোমবার সকালে বেলুড় বাজারে প্রাক্তন পুরপিতা পল্টু বণিকের উদ্যোগে এক রাখীবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বেলুড় বাজার জিটি রোডের উপর পথচলতি মানুষ, ট্রাফিক পুলিশ এবং গাড়িচালক ভাইদের নিয়ে ওই রাখীবন্ধন উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজক পল্টু বণিক বলেন, রাখীবন্ধন আমাদের বাংলার ঐতিহ্য। এবার করোনা পরিস্থিতিতে অনুষ্ঠান অনেক ছোট আকারে করা হচ্ছে। সামাজিক দূরত্ব-বিধি মেনে মাস্ক পরে হাত স্যানিটাইজ করে এই অনুষ্ঠান হয়েছে। আমাদের একটাই বার্তা করোনা আক্রান্তদের ঘৃণা করবেন না। সমাজ থেকে বিচ্যুত করবেন না। সকলের পাশে থাকুন। সরকারি নির্দেশ মেনে চলুন। অন্যদিকে, রাখীবন্ধনের সকালে পথচলতি মানুষকে মাস্ক পরিয়ে রাখীবন্ধনের শুভেচ্ছা জানানো হয় হাওড়ায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এই অতিমারী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতায় আজ মাস্ক পরিয়ে রাখীবন্ধনের শুভেচ্ছা জানানো হয় সকলকে। এভাবেই রাখীবন্ধন উৎসব পালন করলাম।
Related Articles
লকডাউনে আটকে পড়া মানুষের পাশে বিরাটি হিন্দু মিলন মন্দির
হাওড়া,,৯ মে:- লকডাউন এর ফলে রুটি রুজি বন্ধ হয়ে গেছে বহু মানুষের। এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে অসহায় মানুষদের রান্না করা ও শুকনো খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। কলকাতাতেও প্রতিদিন বিভিন্ন এলাকায় সেই খাবার দেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে। জেলায় জেলায় সংঘের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হিন্দু মিলন মন্দির গুলি […]
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পরলো গাজর ভর্তি লরি, গাজর কুঁড়াতে ভিড় জমালো স্থানীয়রা।
হুগলি, ২৭ অক্টোবর:- ঘটনাটি ঘটে সিঙ্গুর থানা এলাকার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের যুগের মোড়ের কাছে। গাড়ির ড্রাইভার সূত্রে খবর গুরাপ থেকে গাজর বোঝাই করে শেওড়াফুলির দিকে আসছিল গাড়িটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি রোডের পাশে নয়নজুলিতে উল্টে যায় গাড়ি। গাড়িতে ছিল প্রায় ২৫ বস্তা বিট গাজর। সবটাই পড়ে যায় নয়নজুলির জলে। পরে স্থানীয়রা হাত লাগান গাজরের বস্তা […]
সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদেরপাশে শুভেন্দু।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে তিন দিনব্যাপী ধর্না কর্মসূচির শেষ দিনে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মঞ্চ থেকে তিনি নাম না করে মুখ্যমন্ত্রীকে অত্যাচারী, অহংকারী, দুর্নীতির চূড়ামণি বলে আখ্যা দেন। শুভেন্দু বলেন, সংগ্রামী যৌথ মঞ্চ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তারা রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত, পীড়িত, শোষিত এবং আক্রান্ত। রাজনৈতিক উদ্দেশ্যের […]





