স্পোর্টস ডেস্ক, ৩১ জুলাই:- ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি ও অভিনেত্রী তামান্নার গ্রেফতারি চেয়ে মামলা হল মাদ্রাজ হাইকোর্টে। কোহালিদের বিরুদ্ধে অভিযোগ, অনলাইন জুয়া খেলায় উৎসাহ দিয়েছেন তাঁরা। চেন্নাইয়ের এক জন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তিনি আদালতে অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন। তাঁর বক্তব্য, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। আদালতে করা অভিযোগে বলা হয়েছে যে, বিরাট কোহালি ও তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের মগজধোলাই করা হচ্ছে। আর এই কারণেই দু’জনকে গ্রেফতার করা উচিত।
Related Articles
শান্তিপুরেও বিপুল ব্যাবধানে জয়ী তৃণমূল , যদিও তৃণমূল প্রার্থীর এই জয় উৎসর্গ মুখ্যমন্ত্রীকে।
শান্তিপুর, ২ নভেম্বর:- এই জয় মমতা ব্যানার্জীর জয়, এই জয় উন্নয়নের জয়, প্রায় ৬০ হাজারের বেশি ব্যবধানে ভোটে জিতে এমনই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর। শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের শরীরের প্রায় ৬৪ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এত ব্যবধানে জিতবে বলে আশা করেননি তৃণমূল নেতৃত্ব। সদ্য বিধায়ক ব্রজ […]
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ডোমজুড়ের বেগড়ী থেকে গ্রেফতার অভিযুক্ত সালাম বাবা।
strong> হাওড়া, ২৮ জুলাই:- ডোমজুড়ের বাঁকড়া মুন্সিডাঙা এলাকার গাজিপাড়ায় সাত বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত শেখ সালাম ওরফে সালাম বাবাকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বাঁকড়া পুলিশের একটি দল বেগড়ীর গড়বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সালাম বাবা একটি ছোট হাতি গাড়িতে তাঁর জামাইয়ের সাহায্য নিয়ে হুগলির […]
দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা।
হাওড়া, ৩০ আগস্ট:- দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় ঘটে গেল দুর্ঘটনা। জানা একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িতে। ঘটনায় গুরুতর আহত হন পণ্যবাহী গাড়ির চালক। তাঁকে আহত অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। Post Views: 251





