হুগলি , ২৮ জুলাই:- করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাটে। সোমবার সন্ধ্যা থেকেই স্থানীয় বাসিন্দারা গন্ধেশ্বরী ঘাটে জড়ো হয়। করোনায় মৃতদের দাহ করা হচ্ছে ওই ঘাটে , অভিযোগ বাসিন্দাদের । চুঁচুড়া থানার পুলিশ গিয়ে বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করে । শুধু গন্ধেশ্বরী ঘাট নয় মহামারীতে মৃত্যু বাড়ছে , তাই বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় মৃতদেহ দাহ সৎকারের ব্যবস্থা করা হয়েছে । গন্ধেশ্বরী ঘাটে বৈদ্যুতিক চুল্লি নেই তবে আগে কাঠে মৃতদেহ দাহ করা হত । প্রশাসন সূত্রে খবর গন্ধেশ্বরী ঘাটেও করোনা মৃতদেহ দাহ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে । গতকাল একটি মৃতদেহ নিয়ে এলে বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভ না থামায় গভীর রাতে আরো পুলিশ নিয়ে এসে লাঠি উঁচিয়ে বিক্ষোভ কারীদের হঠিয়ে দেয় প্রশাসন । পরে মৃতদেহ দাহ করা হয়।
Related Articles
নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নিচে খালে পড়ল ট্রাক , নিখোঁজ চালক ও খালাসি।
হাওড়া , ১৭ জুলাই:- নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার সাঁত্রাগাছি ব্রিজের রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নিচে খালে পড়ে গেল একটি ট্রাক। শনিবার ভোর ৪টে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। কলকাতার দিক থেকে হাওড়ার সাঁত্রাগাছির দিকে আসার পথে ব্রিজে ওঠার মুখেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে বাঁ দিকের রেলিংয়ে ধাক্কা মারে। এরপরে ট্রাকটি উল্টোদিকে ডান দিকের রেলিংয়ে ধাক্কা মেরে […]
উদ্ধার হওয়া প্রত্ন নিদর্শন বেহাত হওয়ার হাত থেকে রক্ষা করতে উদ্যোগী রাজ্য।
কলকাতা, ২৯ মার্চ:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বার হওয়া প্রত্ন-নিদর্শন পাচার বা বেহাত হওয়ার হাত রক্ষা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের কোনও জেলা থেকে প্রত্নতাত্ত্বিক কোনও নির্দশন উদ্ধার হওয়া মাত্রই রাজ্যর প্রত্নতাত্ত্বিক অধিকর্তাকে তা জানাতে হবে বলে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু ঘোষ […]
বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু।
কলকাতা, ১২ জুন:- দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘঠলো আজ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হলো এই বছরের বেঙ্গল প্রো টি-২০ লীগ, এই বছরই প্রথম শুরু হচ্ছে এই লীগ, এই ম্যাচের বিরতিতে ল্যাজার শো’য়ের প্রদর্শন দেখা গেলো মাঠে, এইবার আসছি ম্যাচে বিস্তারিত খেলার খবরে, আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিলো সার্ভটেক শিলিগুড়ি স্ট্রিকারস পুরুষ […]





