হুগলি , ২৩ জুলাই:- লক ডাউনের মধ্যে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। কোন্নগরের জোড়াপুকুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে মৃতদেহ পড়ে থাকা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় । বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা জানান বিদায়ী কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি দেহটিকে নিয়ে যাওয়ার । পরে এলাকার বাসিন্দাদের সহায়তায় সেই দেহটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি রেলের টিকিট পরীক্ষকের চাকরি করতেন। কোন্নগরের জোরাপুকুর এলাকায় ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন ওই ব্যক্তি।
Related Articles
ডোমজুড়ে পথ দুর্ঘটনায় মৃত ৩।
হাওড়া, ১૧ মার্চ:- ডোমজুড়ের হাওড়া আমতা রোডের উপর ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ গেল তিন ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। জানা গেছে, ঘাতক লরির পর পর ধাক্কায় মারা যান তিনজন। এদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, হাওড়া থেকে আমতার দিকে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। […]
ধনেখালি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভোট হলো।
হুগলি , ৬ এপ্রিল:- নিয়াখালি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভোট হলো। বিভিন্ন জায়গায় ও বুথের সামনে অবৈধ জমায়েতের খবর মিলতেই কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে ব্যাবস্থা গ্রহন করে। জমায়েত ভাঙতে দু’একটি জায়গায় পুলিশি লাঠি চার্জেরও খবর মিলেছে। যদিও এদিন ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসিমা পাত্রের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক নতুন ভোটারকে অযথা […]
গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কমিশনকে রিপোর্ট রাজ্যের।
কলকাতা, ২১ মার্চ:- গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠিয়েছে। এই নিয়ে কমিশন মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছিল। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা আজই নির্বাচন কমিশনে কাছে রিপোর্ট পাঠিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই রিপোর্টের আরেকটি কপি মুখ্য নির্বাচনী […]





