হাওড়া , ২২ জুলাই:- অস্বাভাবিক বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় সিইএসসি’র আঞ্চলিক অফিস অভিযান করল বাম ছাত্র যুব সংগঠন। বুধবার ২২ জুলাই বেলা ১১টায় এসএফআই, ডিওয়াইএফআই সহ অন্যান্য বাম সংগঠনের তরফ থেকে ওই অভিযানের ডাক দেওয়া হয়। এদিন বামেদের মিছিল আসামাত্রই পুলিশ সেই মিছিল আটকায়। তা নিয়ে গোটা এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীরা সিইএসসি’র আঞ্চলিক অফিসের গেটে ঢোকার চেষ্টা করে। গেট বন্ধ করে দেওয়ায় পুলিশের সঙ্গে চলে খন্ডযুদ্ধ। পরে বাম সংগঠনের কর্মীরা রাস্তা আটকে বসে পড়েন। তীব্র যানজট শুরু হয় বাঙালবাবু ব্রিজে। বাম সংগঠনের অভিযোগ, অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে সিইএসসি। লকডাউনের সুযোগ নিয়ে গ্রাহকদের লাগামহীন বিদ্যুৎ বিল পাঠাচ্ছে তারা। এর প্রতিবাদেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। লাঠিচার্জ করে। এর প্রতিবাদে ফের বিক্ষোভ শুরু হয়। উল্লেখ্য, অবিলম্বে গ্রাহকদের সঠিক বিল পাঠানোর দাবিতে এবং সিইএসসি’র শূন্যপদে নিয়োগের দাবিতেও এদিন সরব হন বাম ছাত্র যুব নেতৃত্ব।
Related Articles
অভিষেকের কন্যার নামে গাছের নামকরণ হাওড়ায়।
হাওড়া , ২৮ জুলাই:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে গাছের নামকরণ করা হলো হাওড়ায়। পাশাপাশি এলাকার শিশুদের নামেও এদিন গাছের নামকরণ করা হলো। গাছ বাঁচাতে যাতে সাধারণ মানুষ যাতে সচেতনভাবে এগিয়ে আসেন তার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এদিন বন মহোৎসবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে […]
প্রয়াত অভিনেতা ইরফান খানের জীবনযুদ্ধ থামল।
প্রদীপ সাঁতরা ,২৯ এপ্রিল:- লড়াই শেষ। প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। বুধবার বেলা ১১ টার সময় মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত মঙ্গলবার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউ তে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৫৩ […]
মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান শতাব্দী রায়ের।
কলকাতা ,১৬ জানুয়ারি:- মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আহ্বান জানালেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। নেতা, কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ থাকলে তা দলের মধ্যেই মেটানোর কথা বলেছেন শতাব্দী। প্রতিপক্ষের সুবিধা না করে দিয়ে হাতে হাত মিলিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে বীরভূমের নাগরিকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন,’আমাকে কয়েকজন প্রশ্ন করেছিলেন কেন এলাকায় বহু কর্মসূচিতে আমায় দেখা যাচ্ছে […]






