হুগলি , ২১ জুলাই:- কুন্তিঘাট রেল ষ্টেশন লাগোয়া একটি বট গাছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ ঝুলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বলাগড় থানা এলাকার শেরপুরের বাসিন্দা ৬৫ বছরের সুবল বিশ্বাস পেশায় মৎস্যজীবী একশো দিনের কাজ করে বাড়ি ফেরে। এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সকালে এই ঘটনার খবর পেয়ে কুন্তিঘাট প্লাটফর্মে ছুটে আসে স্ত্রী ছেলে মেয়ে।স্ত্রী বাসন্তি বিশ্বাস জানায় রাতে অনেকবার উঠে বাথরুম যেত।ছাতে পায়চারি করত।ঘুমিয়ে পড়ে বাসন্তি। আর সকালে এই মর্মান্তিক খবর পেয়ে আশ্চর্য হয়ে যায় বাড়ির সকলে।তবে বাড়িতে কোনো অশান্তি হয়নি বলে বাসন্তি জানায়।তবে এটি আত্মহত্যা না খুন ময়না তদন্তে জানা যাবে বলে জানায় জি আর পি।
Related Articles
ফুটপাতে বসবাসকারী , অনথিভুক্ত মানুষদের কোভিড টিকাদান কর্মসূচি হাওড়ায়।
হাওড়া, ২৮ জানুয়ারি:- কোভিড সংক্রমণ ঠেকাতে পুরসভার সহযোগিতায় এবং মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে ফুটপাতবাসী এবং অনথিভুক্ত মানুষদের কোভিড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হলো হাওড়ায়। শুক্রবার সকালে হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে ওই কর্মসূচির সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন প্রায় শতাধিক মানুষের টিকাদান কর্মসূচি করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর […]
মদের ঝোঁকে মালগাড়ি থামাতে গিয়ে মৃত্যু !
হাওড়া,২৩ ফেব্রুয়ারি:- মদের ঝোঁকে মালগাড়ি থামাতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বালটিকুরি খালদার পাড়া মেলা তলাতে। মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ দে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ওই ব্যক্তি বালটিকুরি খালদার পাড়া এলাকায় মদ খেতে গিয়েছিল। লাইনের ধারে বসে মদ খায় বলে জানা গেছে। সেই সময় ডানকুনি-আন্দুল লাইনে মালগাড়ি চলে আসে। প্রসেনজিৎ […]
রাজ্য জুড়ে বিজেপির শহীদ সম্মান যাত্রা কর্মসূচিতে হাওড়ায় এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ সুভাষ সরকার।
হাওড়া, ১৭ আগস্ট:- রাজ্য বিজেপির শহীদ সম্মান যাত্রার কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালে হাওড়ায় আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ সুভাষ সরকার। কনভয় নিয়ে সড়কপথে হাওড়া ব্রিজ ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এদিন হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডের কাছে এলে সেখানে সদর বিজেপি নেতৃত্ব মন্ত্রীকে সম্বর্দ্ধনা দেন। সেখান থেকে গুলমোহর, এসি মার্কেট, ওড়িয়াপাড়া, সালকিয়া চৌরাস্তা হয়ে কৃষ্ণাভবনে আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সঙ্গে […]




