হাওড়া , ১৯ জুলাই:- শনিবার রাতে বেলুড়ের ভোটবাগানে এক প্রমোটারকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। মোট চারটি বোমা ছোঁড়ে দুষ্কৃতিরা। কেউ হতাহত হয়নি এই ঘটনায়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, বেলুড়ের ডঃ এইচ কে চ্যাটার্জি লেনে শনিবার রাতে দুষ্কৃতিরা বোমাবাজি করে। ওই প্রমোটার ব্যবসায়ী সে সময় নিজের বাড়ির সামনে বসেছিলেন! হঠাৎ করে চার থেকে পাঁচজন দুষ্কৃতী বন্দুক উঁচিয়ে ধরে বোমা মারতে মারতে পালিয়ে যায়। ঘটনাস্থলে বেলুড় থানার বিশাল পুলিশবাহিনী আসে। ব্যবসায়িক শত্রুতার জন্যই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। এর আগেও বেলুড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই প্রমোটার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
Related Articles
বন্ধুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ মাধ্যমিকের ছাত্রী।
সুদীপ দাস, ২৩ ডিসেম্বর:- বন্ধুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ মাধ্যমিকের ছাত্রী। চাঞ্চল্য হুগলীর কাপাসডাঙ্গায়। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, চুঁচুড়া থানার ২নম্বর কাপাসডাঙ্গার দম্পতি আশিক ও দিপালী বর্মনের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে নির্জ্জ্বলা বর্মন কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের মাধ্যমিকের ছাত্রী। আশিকবাবু বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। দিপালীদেবী পরিচারিকার কাজ করেন। মঙ্গলবার সকালে বাবা-মা দুজনেই […]
গঙ্গাবক্ষে দূরপাল্লার সাঁতার প্রতিযোগীতা।
হুগলি,২৫ ডিসেম্বর:- চাতরা সুইমিং ক্লাবের পরিচালনায় ৫৭তম সারা বাংলা গঙ্গাবক্ষে সাতাঁর প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট বিয়াল্লিশ জন প্রতিযোগীদের নিয়ে তার মধ্যে ছাব্বিশ জন ছেলে ও ষোলো জন মেয়ে প্রতিযোগীদের প্রতিযোগীতা শুরু হয় ভদ্রেশ্বরের কয়লাডিপো থেকে চাতরা গৌরচন্দ্র ঘাটে এসে সাত কিলোমিটার ব্যাপি সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। ভদ্রেশ্বরে সাঁতার প্রতিযোগীতা শুরু হওয়ার আগে প্রতিযোগীদের ভালভাবে […]
করোনায় রাজ্যে মৃত আরও ৪, মোট ৭২ – স্বরাষ্ট্র সচিব।
নবান্ন,হাওড়া,৬ মে:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে ওই ভাইরাসের সংক্রমণে মোট ৭২ জনের মৃত্যু হল।স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ১১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪৫৬। গতকাল থেকে আজ পর্যন্ত একজন […]







