ঝাড়গ্রাম,১৭ জুলাই:- ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনে টহলদারি শুরু করল সিআরপিএফ। এদিন সকালে দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম-ঘাটশিলা ও ঝাড়গ্রাম-খড়গপুর লাইনে টহল দেন সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এদিন বিকেলে সিআরপিএফের ২৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জামনী ব্লকের টাডিয়া, দরখুলি, কাশিয়ায় রুটমার্চ করেন। সম্প্রতি, জেলার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে সিআরপিএফ ও পুলিসের টহলদারি বেড়েছে। গােয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় মাওবাদীদের আনাগোনা বেড়েছে। এমনকী মাওবাদীরা নতুন কৌশল করে মিটিং করছে। সেই রিপাের্ট গােয়েন্দাদের কাছে পৌছেছে। তাই এরাজ্যের পুলিসকে সতর্ক করেছে গোয়েন্দা দপ্তর। সম্প্রতি, রাজ্য পুলিসের আইজি জেলায় এসে এক উচ্চ পর্যায়ের মিটিং করে গিয়েছেন।
Related Articles
ট্যুরিজম ব্যাবসার নামে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে ধৃত সিঙ্গুরে।
হুগলি, ২২ মে:- ট্যুরিজম ব্যাবসার নাম করে একাধিক মহিলার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণ করার অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ গতকাল গভীর রাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কোলকাতা বিধাননগর সিটি পুলিশের নারায়ণপুর এলাকার হোটেল পালকি প্যালেস থেকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধাড়ায় মামলা দায়ের করে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো […]
লকডাউনে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। গ্রেফতার শতাধিক হাওড়ায়।
হাওড়া,১৮ এপ্রিল:- শুক্রবার প্রশাসনের তরফ থেকে হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডকে অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই হাওড়া সিটি পুলিশ লকডাউন সফল করতে তৎপর হয়। শনিবার সকাল থেকেই লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। চলে ধরপাকড়। লকডাউন ভঙ্গকারী বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন সকাল থেকেই পুলিশ হাওড়ার বিভিন্ন থানা […]
লরি ও গ্যাসের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক।
মালদা,২৬ নভেম্বর:- লরি ও গ্যাসের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদার কালিয়াচক থানার পুরাতন বাবু ঘাটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে । ঘটনার পর তীব্র যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মঙ্গলবার ভোরবেলা সাড়ে পাঁচটা নাগাদ […]






