শিলিগুড়ি , ১৩ জুলাই:- শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনায় বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি নিমা নরবু ভুটিয়া। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে গত শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে গজলডোবার তিস্তা ব্যারেজ এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে তাদের আটকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা সহ বেশকিছু অস্ত্রশস্ত্র। এই ঘটনা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম গৌতম মালি, রাজেন সরকার,খোকন অধিকারী,সুব্রত দেব, ভজন দাস। ধৃতরা ফাঁসিদেওয়া ইসলামপুর,শিলিগুড়ি ভক্তিনগর সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ধৃতরা জেরায় স্বীকার করে যে শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এটিএম লুটের সঙ্গে এরা জড়িত। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ধৃতদের নামে আগের পুরানো মামলা রয়েছে। এরা মোট ১২টি এটিএমে হানা দিয়েছিল। এবং ধৃতদের সাত দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞেসাবাসে দেখা যাক ধৃতরা আর কি কি অপরাধের সঙ্গে জড়িত।
Related Articles
ঝড়ের দাপট ঠেকাতে সুন্দরবনে ঝাউয়ের চারা বসানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
কলকাতা, ২৯ আগস্ট:- ঝড়ের দাপট ঠেকাতে এবার সুন্দরবন অঞ্চলে ঝাউ গাছের চারা বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মাটি ক্ষয় রোধ করতে এবং বাঁধ বাচাতে নদীর চর বরাবর ইতিমধ্যেই বসানো শুরু হয়েছে ম্যানগ্রোভ চারা। এরপরে স্থির হয়েছে, গ্রাম এবং নদীর পাড়ের মাঝের অংশে এই ঝাউ চারা বসানো হবে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, নদীর ওপর […]
মহিলার মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য চণ্ডীতলায়।
চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- হুগলীর ডানকুনি ও চন্ডীতলা থানার মাঝে দূর্গাপুর এক্সপ্রেস ওয়েতে হাইড্রেনের মধ্যে উদ্ধার পচাগলা মহিলার দেহ। শনিবার সকালে ডানকুনি কোকাকোলা কারখানার পাশে দেহটি দেখতে পান স্থানীয়রা। দেহটি বেশীরভাগ অংশই পচে যাওয়ায় আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান অন্য কোখাও থেকে খুন করে দেহটি নিয়ে এসে ফেলা হয় হাইড্রেনে। শনিবার […]
স্বার্থ মিটতেই ঠাঁই রাস্তায় , মানকুন্ডুর জুলি পৌঁছল ব্যান্ডেলে !
সুদীপ দাস , ৩০ জুলাই:- ছিলো গত ২৭ তারিখ। সেদিন দুপুর থেকে হঠাতই পাড়ার নেড়িদের খপ্পরে পরে “জুলি”। জুলি হলো “গোল্ডেন রিট্রিভার”। অসুস্থ জুলিকে টেনে হিচরে নেড়িরা নিজেদের শিকার বানানোর প্রচেষ্টা চালাতে থাকে। যা দেখে হুগলীর মানকুন্ডু পালপাড়ার বাসিন্দাদের চক্ষু চড়কগাছ। “গোল্ডেন রিট্রিভারে”র মত উন্নত জাতের সারমেয় তো ঘড়ে থাকার কথা। কিন্তু রাস্তায় এলো কি […]






