হুগলি , ১০ জুলাই:- ১২ টি চোরাই বাইক উদ্ধার করল পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার বৈঁচি ফাঁড়ির সহযোগীতায় ভাতার থানার পুলিশ ১২ টি চোরাই বাইক উদ্ধার করল।বছর ৪৬ এর কার্তিক রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তার বাড়ি পান্ডুয়ার জামনা পঞ্চায়েতের গহমী এলাকায়।অভিযুক্ত কার্তিক কে গ্রেফতার করে নিয়ে যায় ভাতার থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর,বৈঁচির বেড়েলার এক ব্যক্তি পেশায় ব্যবসায়ী অভিজিৎ শীল কার্তিক রায় এর কাছ থেকে এক সপ্তাহ আগে একটি বাইক কেনে।তবে সেই বাইকের কাগজপত্র দিতে না চাওয়ায় তার সন্দেহ হয়।অভিজিৎ বাবু বৈঁচি ফাঁড়ির পুলিশকে ঘটনাটি জানায়।এরপরে বুধবার রাতে অভিজিৎ এর বাড়িতে তদন্তে যায় বৈঁচি ফাঁড়ির ইনচার্জ স্বরূপ মন্ডল।তাকে জিজ্ঞাসা করতেই খোঁজ মেলে কার্তিকের।জানা যায় গাড়ির প্রকৃত মালিকের বাড়ি বর্ধমানের ভাতার থানা এলাকার।পরে কার্তিককে গ্রেপ্তার করে ১২ টি বাইক উদ্ধার করে পুলিশ।এর সঙ্গে আরও কারা জড়িত আছে তাদের খোঁজে তল্লাশি শুরু করে তদন্ত করছে পুলিশ।
Related Articles
পেঁয়াজ, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ হাওড়ায়।
হাওড়া,২ ডিসেম্বর:- পেঁয়াজ, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব বিক্ষোভ হল হাওড়ায় । নরেন্দ্র মোদী, অমিত শাহদের কুশপুতুলের গলায় পেঁয়াজের মালা পরিয়ে জেলাশাসকের অফিসের সামনে এসে সেই কুশপুতুল পোড়ানো হয় । কেন্দ্রে মোদী সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ( পিঁয়াজ, রান্নার গ্যাসের ) প্রতিবাদে […]
করোনা আক্রান্তদের সেবায় রেড ভলেন্টিয়ার্সদের হাতে অভূতপূর্ব দান রাজারহাটের কিশোরের।
হাওড়া , ১২ জুন:- রাজারহাটের বিশেষ চাহিদাসম্পন্ন বালক সাইন সিনহা তার ১৩ তম জন্মদিনটি চিরস্মরণীয় করে রাখল তার কীর্তির মধ্য দিয়ে। নিজের পছন্দের সাইকেল কেনার জন্যে জমানো টাকা এদিন সে তুলে দিলো করোনা আক্রান্তের সেবায় রেড ভলেন্টিয়ার্সদের হাতে। অনেকদিন ধরেই বালক সাইনের ইচ্ছে মোটা চাকার একটা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর। সেই লক্ষ্যেই নিজের পিগি ব্যাঙ্কে […]
আজ থেকেই নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৫ মে:- ঘূর্নিঝড় সতর্কতায় সার্বিক ব্যবস্থাপনার উপরে নজর রাখার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে নবান্ন সংলগ্ন উপান্নে পৌঁছে কেন্দ্রীয় কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন। আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন জেলার খোঁজখবর নেন। এরপরে তিনি নবান্নে চৌদ্দ তলায় তার নিজের অফিসে যান। উল্লেখ্য ঘূর্নিঝড়ের উপরে নজরদারির জন্যে উপান্নে কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা […]








