হুগলি , ৬ জুলাই:- আমফান ঝড়ে ক্ষতিগ্রস্হ বাড়ির ছাউনির জন্য ত্রিপল চাইতে গিয়ে নিজের বাড়িতে ধর্ষিতা হল এক মহিলা। গত ১১ ই জুন দুপুরের ঘটনা । বোড়াই পহলমপুর গ্রাম পঞ্চায়েতের দিয়াড়া পহলমপুর গ্রামের ঘটনা। ঘটনায় মূল অভিযুক্ত এলাকার তৃনমূল নেতা রমেশ কোলের বিরুদ্ধে। ঘটনার পরের দিন থেকে অভিযুক্ত মুখ বন্ধ রাখার জন্য প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় বিজেপি স্থানীয় নেতৃত্ব রাজ্যে বিষয়টি জানাতেই রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল সিঙ্গুর বিজেপি দলীয় কার্ষালয়ে এসে ধর্ষিতা ও তার পরিবারের সাথে কথা বলে সিঙ্গুর থানার গিয়ে অভিযোগ দায়ের করেন। দোষীদের গ্রেফতারের দাবিতে সিঙ্গুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা।
Related Articles
লিলুয়ায় ফরেনসিক দল।
হাওড়া, ৫ অক্টোবর:- হাওড়ার লিলুয়ার বেলগাছিয়ায় সপরিবারে ব্যবসায়ীর রহস্য মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। যদিও এনিয়ে তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। উল্লেখ্য, হাওড়ার লিলুয়া বেলগাছিয়ায় একই পরিবারে স্বামী-স্ত্রী সহ কন্যার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল। শনিবার দুপুরে হঠাৎই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে এলাকার লোকজন পুলিশে […]
বৈঁচি বীণাপাণি বালিকা বিদ্যালয় স্মার্ট ক্লাসরুমের উদ্বোধনে বিধায়ক।
হুগলি, ২৮ আগস্ট:- বৈঁচি বীণাপানি বালিকা বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন বিধায়ক। আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়ার বৈঁচি বিনা পানি বালিকা বিদ্যালয় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল হইতে ২০২২ ২৩ অর্থ বর্ষের ১২ লক্ষ ৭৪ হাজার ৮৩৪ টাকা ব্যয়ে এই স্মার্ট ক্লাস রুম তৈরি করা হয়েছে। যা আজ ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পান্ডুয়ার বিধায়ক […]
হোলির আগে বড় উপহার চাঁপদানির মানুষকে পৌর প্রধানের।
প্রদীপ বসু, ৬ মার্চ:- অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৫ বছর বাদে চাঁপদানি পলতা নবাবগঞ্জ ঘাট প্রথমে পৌরসভার বার্তা হলে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রারম্ভিক সূচনা হয়ে গেল। পৌরপ্রধান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাপদানির উন্নয়নের কথা তুলে ধরেন। উদ্বোধন করেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার সহ কাউন্সিলার, সি আই সি ও […]






