মালদা, ৬ জুলাই:- ফের ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার বাইপাস সংলগ্ন এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে । উদ্ধার হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার। ধৃত দুই জনকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় বাইপাস সংলগ্ন এলাকায়। সন্দেহজনক অবস্থায় দুই জনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে দুই জনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। দুই জনের কাছ থেকে দুটি প্যাকেট উদ্ধার হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল ইসমাইল শেখ(২০) ও রামপ্রসাদ মন্ডল(২৫)। বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাথান পঞ্চায়েতের মল্লিকপাড়া। সোমবার ধৃতদুই জনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
Related Articles
চন্দননগর পুরনিগমের ইস্তেহার প্রকাশ বিজেপির।
সুদীপ দাস , ১৪ জানুয়ারি:- বাম ও তৃণমূলের ধাঁচে চন্দননগর পুরনিগমের ইস্তেহার প্রকাশ করলো বিজেপিও। শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়ায় হুগলী জেলা সাংগঠনিক কার্যালয় থেকে এই ইস্তেহার প্রকাশ করেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি তুষার মজুমদার, যুব সভাপতি সুরেশ সাউ, পার্থ ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্বরা। মোট ৭টি বিভাগে […]
হাওড়ায় আক্রান্ত বিজেপি কর্মী।
হাওড়া, ১৪ নভেম্বর:- বিজেপির যুব কর্মীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। হাওড়ার শিবপুর ব্যাতাইতলার অমিত ঠাকুর নামের ওই বিজেপি যুব কর্মী এই ঘটনায় থানায় জেনারেল ডায়েরি করেন। হাসপাতালে এসে চিকিৎসা করান। অভিযোগ, ওই বিজেপি যুব কর্মীকে ফোন করে কথা বলার জন্য ডাকা হয়। সেখানেই তাঁকে ‘তুই কতো বড়ো […]
বিধি না মানায় ভাটপাড়া পুরসভার ছ’টি ওয়ার্ডে তিনদিন বন্ধ বাজার , দোকান।
উঃ২৪পরগনা, ২৭ জুন:- বিধি না মানার কারণেই ভাটপাড়া পুরসভার ছ’টি ওয়ার্ডে কাল, সোমবার থেকে বুধবার পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের বাজার-দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানান, ৬, ৭, ২২, ২৪, ২৫ ও ৩৪ নম্বর ওয়ার্ডে তিন দিনের জন্য বাজার বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে মধ্যমগ্রামের ৫ ও ১৭ নম্বর ওয়ার্ড এবং বারাসতের […]





