স্পোর্টস ডেস্ক , ৫ জুলাই:- বেপরোয়া গাড়ি চালানোর বলি! রবিবার সকালে পথচারী সাইকেল-আরোহীর উপর গাড়ি তুলে পিষে মারেন লঙ্কান ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান কুশল মেন্ডিস। দুর্ঘটনায় ৬৪ বছর বয়সী সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে। রাজধানী কলম্বোর পানাদোরা এলাকায় সাইকেল আরোহীর উপর কুশল মেন্ডিস গাড়ি তুলে দেন। ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। পথ দুর্ঘটনায় শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিসকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বিকেলে তাঁকে কোর্টে চালান করা হবে। শান্ত স্বভাবের এই ক্রিকেটার অতীতে কোনও ধরনের বিতর্কে জড়াননি। রবিবার হঠাৎ ভোর পাঁচটায় তিনি কেন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফিক্সিং ইস্যু নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে বড় আলোচনার মাঝে এবার মেন্ডিসের গাড়ি চাপা দিয়ে পথচারী মৃ্ত্যুর ঘটনায় ক্রিকেটমহলে সোরগোল পড়ে গেল।
Related Articles
সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।
কলকাতা, ৮ আগস্ট:- সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুণ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নবান্ন। সোমবার আবহাওয়া নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অকারণে আতঙ্ক না ছড়িয়ে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি […]
উত্তরপাড়ার জাতীয়স্তরের যোগা , চোদ্দ বছরে মাধ্যমিক দিচ্ছে।
হুগলি,১৮ ফেব্রুয়ারি:- জগন্নাথ বাইন হিন্দমোটর উদয়ন পল্লীর বাসিন্দা তার একমাত্র ছেলে জ্যোতিষ্ক বাইন ১৪ বছর বয়সে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি সে রীতিমতো শরীরচর্চা করে যোগাসনে জেলা এবং রাজ্যস্তরে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। কোতরং ভুপেন্দ্র স্মৃতি স্কুলের ছাত্র, তার বাবা পেশায় দিনমজুর মা এবং এই চারজনকে নিয়ে তার সংসার সে ছোট থেকেই প্রতিভাবান […]
পুজোর মরশুমে বিদ্যুতের যথাযত যোগান রাখতে সবরকমের প্রস্তুতি নিচ্ছে সরকার।
কলকাতা, ২৬ আগস্ট:- আসন্ন পুজোর মরশুমে বিদ্যুতের বাড়তি চাহিদার প্রেক্ষিতে যোগান যথাযথ রাখতে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস আজ কোল ইন্ডিয়া, ডিভিসি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পুজোর সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা যত হতে পারে সেই হিসাবেই সরবরাহ […]





