স্পোর্টস ডেস্ক , ৪ জুলাই:- ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, “ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন অসুস্থ। হঠাৎ ডায়ারিয়া হয়েছে তাঁর। দলের ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষাও হয়েছে। প্র্যাকটিস ম্যাচে আর অংশ নিতে পারবেন না স্যাম কারেন।” এই মুহূর্তে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন তিনি। সাউদাম্পটনের এজিয়াস বোলের হোটেলের ঘরে আইসোলেশন-এ রয়েছেন তিনি। ফলে, সিরিজের আগের গা ঘামানো ম্যাচে তিনি খেলতে পারছেন না। ৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। খেলা হবে ‘বায়ো-সিকিউর’ পরিবেশে। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এই গা ঘামানো ম্যাচকে। বুধবার ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে স্যাম ১৫ রানে অপরাজিত ছিলেন। কিন্তু, ম্যাচের দ্বিতীয় দিনে তিনি বল করেননি। বৃহস্পতিবারই কোভিড পরীক্ষা হয়েছে তাঁর।
Related Articles
রাজ্য সরকার ও বেঙ্গল কেমিক্যাল এর যৌথ উদ্যোগে বসানো হচ্ছে হেলথ এটিএম।
কলকাতা,৩০ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের কাজের যায়গাতেই চটজলদি স্বাস্থ্য় পরীক্ষার ব্যবস্থা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত হেলথ এটিএম বসানো হচ্ছে। রাজ্য সরকার ও বেঙ্গল কেমিক্যালের যৌথ উদ্যোগে নবান্ন, স্বাস্থ্য ভবন, বিকাশ ভবন, কলকাতা পুরসভার সদর দফতর সহ পাঁচটি দফতরে এই পরিষেবা চালু করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম […]
সিঙ্গুরে ছাত্রীরা স্কুলেই উদযাপন করল একদিনের ফুড ফেস্টিবল।
হুগলি, ৮ জানুয়ারি:- পড়ার সাথে খেলা, খেলার সাথে খাওয়া। এই উদ্যেশ্য নিয়ে সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে উদযাপন হল আজ একদিনের ফুড ফেস্টিবল-২০২৫ স্কুলের ছাত্রীরা স্কুল প্রাঙ্গনে রীতিমতো স্টল বানিয়ে নিজেদের বাড়ী থেকে রান্না করে নিয়ে আসা বিভিন্ন রকমারি খাবারের আইটেম নিয়ে এসেছিল। কফি থেকে পাকোড়া, চাউমিন, পাস্তা, ঝালমুড়ি, নলেনগুরের পিঠে সহ […]
পেট্রাপোলে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা l
উঃ২৪পরগনা,২৬ ফেব্রুয়ারি:- উত্তর ২৪ পরগনা ভারত বাংলাদেশ পেট্রাপোল স্থলবন্দরে কার পাস আদান প্রদানের জন্য এতদিন পর্যন্ত ক্লিয়ারিং এজেন্টরা বাংলাদেশে যেতে বা আসতে পারত বৈধ কাগজ-পত্র ছাড়াই l কিন্তু বিএসএফের পক্ষ থেকে ২৪ শে ফেব্রুয়ারি থেকে বৈধ কাগজপত্র ছাড়া ক্লিয়ারিং এজেন্টদের যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা জারি করে l ফলে কার পাস আনা-নেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় […]





