স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে তিন দিন ধরে জেরা করা হচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের। যে তালিকায় ছিলেন অরবিন্দ ডি’সিলভা, উপুল থরঙ্গা। বৃহস্পতিবার বিশেষ তদন্ত কমিটি ডেকে পাঠায় ২০১১ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সঙ্গকারাকে। তদন্ত কমিটি পাঁচ ঘণ্টার উপরে জেরা করেছে শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ককে। সঙ্গকারাকে এই ভাবে জেরা করা নিয়ে আবার বিক্ষোভও হয়েছে কলম্বোয়। সঙ্গকারাকে জেরা করার সময় ক্রীড়ামন্ত্রকের অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, একটি রাজনৈতিক দলের যুব শাখার তরফে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের তরফে বলা হয়েছে, ‘‘কোনও প্রমাণ ছাড়াই ম্যাচ গড়াপেটার অভিযোগ করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গকারা এবং অন্যান্য ক্রিকেটারকে ক্রমাগত ঝামেলায় ফেলা হচ্ছে। যার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ।’’ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগে অভিযোগ করেছিলেন, ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে গড়াপেটা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। আগের দিন ছ’ঘণ্টার উপরে জেরা করা হয় ডি’সিলভাকে। শ্রীলঙ্কার এই কিংবদন্তি ব্যাটসম্যান ২০১১ সালে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন।
Related Articles
এমন দিন আসবে মোদি ও শা কে মমতার পায়ে এসে পড়তে হবে – মদন মিত্র।
উঃ২৪পরগনা, ৬ অক্টোবর:- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো আজ মহালয়ার পূর্ণলগ্নে পূর্ব পুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হয় গঙ্গার তীরবর্তী অঞ্চল গুলোতে। ঠিক সেই সময়ই বেলঘড়িয়া মানসবাগ সার্বজনীন দূর্গা উৎসব কমিটির পূজো প্রাঙ্গণে চন্ডীপাঠ করলেন স্থানীয় বিধায়ক তথা সংগঠনের সভাপতি মদন মিত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চন্ডীপাঠ করলেন মদন মিত্র। শ্রদ্ধা ও ভক্তি […]
হাওড়ায় ভাইফোঁটার মিষ্টিতেও কোভিড সচেতনতার বার্তা।
হাওড়া , ১৬ নভেম্বর:- করোনা অতিমারীর প্রকোপ থেকে বাঁচতে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়ার কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই নিয়ে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এবার সেই সচেতনতার বার্তা দেখা গেল ভাইফোঁটার মিষ্টিতেও। হাওড়া সালকিয়া চৌরাস্তা অঞ্চলের এক প্রসিদ্ধ মিষ্টান্ন প্রতিষ্ঠানে এমনই কোভিড সচেতনতামূলক বার্তা লেখা মিষ্টি তৈরি হয়েছে। […]
বস্ত্র শিল্পে গতি আনতে রাজ্য সরকার নতুন উৎসাহ নীতি চালু করছে।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্যে বস্ত্র শিল্পে গতি আনতে রাজ্য সরকার নতুন উৎসাহ নীতি চালু করছে। যার আওতায় শিল্পের কাঁচামাল হিসেবে সুতোর যোগান দেওয়ার পাশাপশি তাঁতিদের উৎপাদিত বস্ত্র কিনে নেওয়ার সংস্থান রাখা হচ্ছে। আগামী কাল নতুন বছরের প্রথম দিন থেকেই নতুন বস্ত্র নীতি চালু হচ্ছে বলে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা […]








