হাওড়া , ২ জুলাই:- স্কুলের ফি কমানোর দাবিতে বিক্ষোভ এবার হাওড়ার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। এর আগে একই ইস্যুতে অভিভাবকরা বিক্ষোভে সামিল হয়েছিলেন সাঁতরাগাছি এবং লিলুয়ার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে সামিল হন রামকৃষ্ণপুর এলাকার ওই ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকরা। এদিন স্কুলে বিক্ষোভরত এক অভিভাবক জানিয়েছেন, লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত স্কুল বন্ধ। স্কুল চালানোর অতিরিক্ত কোনও খরচ স্কুলের হচ্ছে না। উপরন্তু অনলাইনে ক্লাসের জন্য তাদের নেটের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। সেইজন্য স্কুল কর্তৃপক্ষকে তাঁরা অনুরোধ করেছেন যাতে তাদের মাসিক ফি’র টাকা কমানো হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ তাঁদের সিদ্ধান্তের কথা কিছু জানাননি।
Related Articles
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ওয়াক আউট বিজেপির।
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে এবং বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপি আজ রাজ্য বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করে। বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগগার নেতৃত্বে বিরোধী সদস্যরা আজ সকাল থেকেই অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে কালো কাপড় হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে পরে তারা ওয়াকআউট করেন। এর […]
অতিরিক্ত সময়ে গোল খেয়ে পাঁচেই আটকে রইল ম্যান ইউ।
স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রয়ে গেল ওয়ে গুন্নার সোলসারের দল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আটকে গেল সাউদাম্পটনের কাছে। ম্যাচের ১২ মিনিটে আর্মস্ট্রংয়ের গোলে এগিয়ে গিয়েছিল সাউদাম্পটন। কিন্তু ২০ ও ২৩ মিনিটে যথাক্রমে মার্কাস র্যাশফোর্ড এবং অ্যান্থনি মার্সিয়ালের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। তখনও কেউ কল্পনা করেননি যে পয়েন্ট ভাগ করে মাঠ […]
সূর্যগ্রহণ দেখল হাওড়ার মানুষ।
হাওড়া,২৬ ডিসেম্বর:- প্রায় এক দশক পর বৃহস্পতিবার সকালে ভারত থেকে সূর্যের বলয়গ্রাস দেখা গেল। মধ্য হাওড়ায় এদিন সকালে বিজ্ঞান মঞ্চের জেলা অফিসের সামনে খোলা মাঠে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়। পথচলতি বহু সাধারণ মানুষ বিজ্ঞান মঞ্চের চশমা ব্যবহার করে সূর্যগ্রহণ দেখেন। বিজ্ঞান মঞ্চের বক্তব্য, সূর্যগ্রহণ সম্বন্ধে যুগ-যুগান্তর ধরে চলে আসা নানা কুসংস্কার ও ভ্রান্ত […]




