সোজাসাপটা ডেস্ক , ১ জুলাই:- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে, আমফানে বিপর্যস্তদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বুধবার হাওড়ায় বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা। এদিন হাওড়া ময়দান, দাশনগর, বালি – দূর্গাপুর সহ হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ কর্মসূচি হয়। হাওড়া ময়দান চত্বরে হাতে পোস্টার নিয়ে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখে লাইন করে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বিজেপি যুব মোর্চার কর্মীরা। পাশাপাশি বুধবার সকালে কোলকাতায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে এদিন দুপুরে ব্যান্ডেল মোড়ে জিটি রোড অবরোধ করলো ভারতীয় জনতা পার্টি। বুধবার দুপুর ১২টা নাগাদ বিজেপির নেতা-কর্মীরা জমায়েত হয় ব্যান্ডেল চৌমাথা মোড়ে। সেখানে রাস্তার উপর বসে তাঁরা পথ অবরোধে সামিল হয়। দলীয় পতাকা হাতে চলে ব্যাপক স্লোগান। এরপর তাঁরা জিটি রোডের উপর টায়ার জ্বালিয়ে রাজ্যের শাসক দলের প্রতি ধিক্কার জানায়। অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পরে। প্রায় আধ ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।
Related Articles
ব্যাংক একাউন্ট না থাকলেও দুয়ারে সরকার শিবির থেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করা যাবে।
কলকাতা, ২৮ জানুয়ারি:- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাঁরা আবেদন করবেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে দুয়ারে সরকার শিবির থেকেই তার ব্যবস্থা করে দিতে হবে। বৃহস্পতিবার সব জেলাশাসকদের এই নির্দেশ দিলেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে প্রত্যেক উপভোক্তার যেন একটাই অ্যাকাউন্ট থাকে। তাঁর কাছে অভিযোগ এসেছে একই নামে একাধিক […]
২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি , ওলা , উবের।
কলকাতা , ৯ ফেব্রুয়ারি:- ২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, ওলা, উবের। প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল জিজেলের দাম। কিন্তু সেভাবে Taxi-র ভাড়া বাড়ানো হয়নি। তার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে বন্ধের ডাক দিয়েছে West Bengal Taxi Operators Co Ordination Committee (AITUC) প্রসঙ্গত, ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। ২০২১ ফেব্রুয়ারি মাসের […]
ভোটগ্রহণ কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উলুবেড়িয়ার হাটগাছায়।
হাওড়া, ৮ জুলাই:- ভোটগ্রহণ কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠলো উলুবেড়িয়ার হাটগাছায়। উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর করা হয় ব্যালট বাক্স। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ ও ৯৯ক বুথের ভোট গ্রহণ চলছিল ওই বিদ্যালয়ে। আর হঠাৎই ওই বুথে হামলা চালায় একদল দুষ্কৃতি। এমনটাই […]








