স্পোর্টস ডেস্ক , ২৫ জুন:- ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে এখনও অনিশ্চিয়তার কালো মেঘ সরেনি৷ কিন্তু টেস্ট সিরিজের ভেন্যু নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের প্রকোপের কারণে মেলবোর্ন থেকে সরে পারতে ঐতিহ্যের বক্সিং ডে টেস্ট৷ চলতি বছরের শেষে বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা৷ কোনও অঘটন না-ঘটলে করোনা আবহের পর এটাই হবে ভারতীয় ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক সফর৷ দিন দু’য়েক আগে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে তাঁর উত্তেজনার কথা জানিয়েছিলেন স্টিভ স্মিথ। আর এবার ঘরের মাটিতে ভারত সফরকে ঘিরে তাঁর উন্মাদনার কথা হাবে-ভাবে বুঝিয়ে দিলেন অজি অধিনায়ক টিম পেইন। দর্শকহীন গ্যালারিতে করোনা পরবর্তী সময় ক্রিকেট-সহ অন্যান্য খেলা আয়োজন করছে বিভিন্ন দেশ। ‘নিউ নর্মাল’ এই বিষয়টিকেই সাদরে গ্রহণ করছেন অনুরাগীরাও। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এরই মাঝে কিছু সংখ্যক দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি পাওয়া না-গেলেও বাইশ গজের ম্যাচের উত্তাপে খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করছেন না টিম পেইন।
Related Articles
এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী সপ্তাহ থেকে ট্রাম চলাচল শুরু হবে।
কলকাতা , ২০ সেপ্টেম্বর:- শহরে কার্বন নির্গমন থেকে দূষন কমাতে রাজ্য সরকার বন্ধ থাকা আরও বেশ কয়েকটি রুট সংস্কার করে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রজনভীর সিং কাপুর আজ কলকাতায় বলেন, মে মাসে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্থ বেশ কিছু ট্রাম রুটকে সংস্কার করে ইতিমধ্যেই চালু করা হয়েছে। বন্ধ থাকা এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী […]
মহাত্মা গান্ধী যে অহিংসা আন্দোলনে বিশ্বাসী ছিলেন তাকে সকলে মিলে মর্যাদা দিতে হবে – রাজ্যপাল।
উত্তর ২৪ পরগনার , ২ অক্টোবর:- ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল সস্ত্রীক সূত্র যঙ্গেও অংশ নেন। পরিবেশিত হয় রামধূন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা জনিত কারণে দর্শকদের […]
কোন্নগরে রাজরাজেশ্বরী মঠে নবরাত্রি উৎসব।
হুগলি ১৭ অক্টোবর:- রবিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি উৎসব শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মঠে ও একই নিয়মে চলছে নবরাত্রি উৎসব। দুই বছর করোনার জন্য বহু ভক্তই মা রাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর এই নবরাত্রি উৎসবে অংশ নিতে পারেননি। এবছর তাই ভক্তরা মন্দিরে মায়ের পূজোয় অংশ নিচ্ছেন। প্রতিবছর মহালয়ার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ […]




