হুগলি , ২৫ জুন:- শুক্রবার থেকে আবারো বন্ধ হতে চলেছে তারকেশ্বর মন্দির। জানিয়েছেন তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ। এদিন সন্ধ্যায় জেলা স্বাস্হ্য দফতর থেকে জানানো হয়েছে, তারকেশ্বর মন্দিরের পার্শবর্তী ভঞ্জিপুর/হাউলি/ধোল্যান গ্রামে কয়েক জনের করোনা আক্রান্ত হয়েছে। ভক্তদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। বুধবার দিন থেকে এক ঘন্টার জন্য খুলেছিল মন্দির। করোনার মারণব্যাধির প্রকোপে লকডাউনের ফলে বন্ধ ছিল এই ঐতিহাসিক’ মন্দিরের দরজা ।বাবার দর্শন না পেয়ে মন খারাপ ছিল সমস্ত বাবা ভোলেনাথের ভক্তদের ।কিন্তু গতকালই সিদ্ধান্ত হয়েছে আবার শর্তসাপেক্ষ মন্দির খোলা হবে। সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে নটা অব্দি দর্শনার্থীরা মন্দিরে আসতে পারবেন। তবে তাদের প্রত্যেকেই মাক্স পরে আসতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে তাদের মন্দিরে ঢুকতে হবে । শুধু তাই নয় গর্ভগৃহেও তারা প্রবেশ করতে পারবেন না। চোঙ্গার মাধ্যমে বাবা তারকনাথের মাথায় তারা জল দিতে পারবেন ।
Related Articles
কানাইপুরে করোনা আক্রান্তের খোঁজ মিলতেই তৎপর প্রশাসন।
হুগলি,৪ মে:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে করোনা আক্রান্তের হদিস মিলতেই তৎপর প্রশাসন।কানাইপুর নপাড়া এলাকায় এক সব্জি বিক্রেতার শরীরে করোনা ভাইরাসের হদিস মেলে।সোমবার সকাল থেকেই পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে ও দমকলের সাহায্যে নপাড়া এলাকা সানিটাইজ করা হয়।প্রধান জানান পুরো কানাইপুর এলাকা সানিটাইজ করা হবে।কানাইপুর আদর্শনগর ও নপাড়া এলাকা নিয়ে তিনজনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে […]
বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিল ৮ ই জুলাই পেশ হতে চলেছে বিধানসভায়।
কলকাতা, ২৮ জুন:- রাজ্যে বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিলটি আগামী ৮ ই জুলাই বিধানসভায় পেশ করা হতে চলেছে। বিধানসভা ভবনে আজ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা ঘোষনা করেন। রাজ্য বাজেট পেশের পরের দিনই এই বিল পেশ করা হবে। পার্থবাবু জানান, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী ২ জুলাই […]
কোন্নগরে বিজেপি যুবমোর্চার মিছিলের আগেই উত্তেজনা , সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখালো তৃণমূল।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- শনিবার সকালে কোন্নগরে বিজেপি যুবমোর্চার ডাকা বাইক মিছিল পুলিশ বাতিল করতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। এই মিছিলের নের্তৃত্বে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। মিছিলের আগেই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। একদিকে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে জয় বাংলা ধ্বনিতে উত্তপ্ত হয়ে ওঠে কোন্নগরের জোড়া পুকুর […]



