স্পোর্টস ডেস্ক, ২৪ জুন:- শহরের দুই জায়গায় বসতে চলেছে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। মঙ্গলবার প্রয়াত ভারতীয় কিংবদন্তির ৮৪ তম জন্মদিন ছিল। প্রবাদপ্রতিম ফুটবলারের জন্মদিনে তাঁর নামে শহরের দুই জায়গায় মূর্তি বসতে চলার কথা জানালেন ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যের ক্রীড়াপ্রেমীদের কাছে খুশির খবর। জানা গিয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই উদ্যোগ নিতে চলেছেন। সল্টলেকে পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মূর্তি বসবে। অন্যদিকে লেকডাউনে বসানো হবে। ৮৪ তম জন্মদিনের দিন প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রসূন আরও জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তির নামে শহরে দুটি ফুটবল স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকে ফুটবল স্কুল তৈরি হবে। সল্টলেকে ফুটবল অ্যাকাডেমিটি পিকে-প্রসূন ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকের ফুটবল স্কুলটি প্রদীপ-আরতি ফুটবল স্কুল নাম দেওয়া হবে বলে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
Related Articles
হুগলি সংশোধনাগারে পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি।
হুগলি, ২৫ নভেম্বর:- হুগলী জেলা সংশোধনাগার পরিদর্শনে এলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। প্রশাসন সূত্রে খবর জেলার সার্বিক উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এই পরিদর্শন। জনা দশেকের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ধনিয়াখালির বিধায়ক অসিমা পাত্র। সঙ্গে রয়েছেন বিধায়ক দেবাশীষ কুমার, কল্যানীর বিধায়ক অম্বিকা রায়রা। পাশাপাশি চুঁচুড়া ও সপ্তগ্রামের দুই বিধায়ক যথাক্রমে অসিত মজুমদার ও তপন […]
মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্বামী, ঘটনায় জখম স্ত্রীও।
হাওড়া, ১৭ আগস্ট:- মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্বামী, ঘটনায় জখম স্ত্রীও। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই ঘটনা ঘটে। বাজ পড়ে মৃত্যু হয় লক্ষ্মী মুন্ডা’র (৩১)। মৃত ও আহতের বাড়ি নবাসনে। বৃহস্পতিবার দুপুরে ঝড় বৃষ্টির সময়ে মাঠে কাজ করছিলেন লক্ষ্মী। সেই সময়ে বাজ পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী জখম হন। […]
শাসক দলের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র জের, কলেজের গেট থেকেই ফিরে গেলো সরস্বতী প্রতিমা।
হাওড়া, ২৪ জানুয়ারি:- শাসক দলের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র জের, কলেজের গেট থেকেই ফিরে গেলো সরস্বতী প্রতিমাও।তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীকোন্দলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ। কলেজের গেট থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সরস্বতী প্রতিমা। হাওড়ার ডোমজুড় আজাদ হিন্দ কলেজে সরস্বতী পুজো নিয়ে তৃণমূল দুই গোষ্ঠীর বিবাদ চরমে। সরস্বতী ঠাকুর নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে ঢোকে একপক্ষ। অন্যপক্ষ তখন […]






