হাওড়া , ২৪ জুন:- করোনা পরিস্থিতিতে প্রভাব পড়ল রথযাত্রাতেও। হাওড়ায় বালির ঐতিহ্যবাহী গোস্বামীবাড়ির রথের চাকা এবার গড়াল না।কোভিড-১৯ এর জেরে ১৭০ বছরের প্রাচীন গোস্বামী বাড়িতে এবার শুধুই হল রথের পুজো। মঙ্গলবার রথের সকালে বাড়ির সামনে বের করে করা হয় সাবেক রথের কাঠামো। তাতে ফুল মালা দিয়ে সাজানো হয়। রথের উপর অধিষ্ঠিত পারিবারিক নারয়ণের পুজোও হয় রীতি মেনেই। এরপর রীতি মেনে রথের রশিতে হাত ছুঁইয়েছেন পরিবারের সদস্যরা। শুধু রাস্তাতেই গড়ায়নি রথের চাকা। সরকারি সিদ্ধান্ত মেনেই এবার তাদের ঐতিহ্যবাহী রথযাত্রা স্থগিত রেখেছেন গোস্বামী পরিবারের সদস্যরা৷ গোস্বামী বাড়ির রথ পথে না নামায় এবার বালির গোস্বামী পাড়াতেও যেন বিষাদের ছায়া। কারণ এবাড়ির রথ শুধু পারিবারিক গন্ডিতেই বাঁধা নয়, এদের রথ আক্ষরিক অর্থেই সার্বজনীন। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতিবারই রথযাত্রাকে অন্যমাত্রায় পৌঁছে দেয়। সকালে বাড়ির মহিলারা রথের রশিতে আনুষ্ঠানিকভাবে টান দেন। এরপর বিকালে মহিলা পুরুষ সাধারণ মানুষ সকলের হাতের ছোঁয়ায় গড়িয়ে চলে রথের চাকা। এভাবেই এতদিন চলে এসেছে। ১৭০ বছরের সুদীর্ঘ ইতিহাসে এবারই যেন ব্যতিক্রম ঘটল। গোস্বামী পরিবারের এক প্রৌঢ় সদস্যদের কথায়, আমাদের পূর্বপুরুষ বিদ্যানিধি মশাই ১৮৫১ সালে তাঁর বড় ছেলের জন্মের সময় থেকে এই রথের প্রচলন শুরু করেন। এখন আমরা পঞ্চম প্রজন্ম। এই বছরের বিশেষ পরিস্থিতিতেই রথের টান হল না। আর এক সদস্য বলেন, প্রশাসনিক নির্দেশকে মর্যাদা দিয়ে শুধু রথের রশিতে টান দেওয়া ছাড়া প্রথা মেনে পুজো ও আনুষঙ্গিক সব আচার অনুষ্ঠান সবই পালন করা হয়েছে।
Related Articles
অবিলম্বে স্কুল খোলার দাবি , হাওড়ায় রাস্তা অবরোধ করে প্রতীকী ক্লাসরুম , ডেপুটেশন ডিআই-কে।
হাওড়া , ১৩ আগস্ট:- অবিলম্বে স্কুল খোলার দাবিতে এসএফআই এর বিক্ষোভ হলো হাওড়াতেও। শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ এসএফআই এর তরফ থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে হাওড়ার স্কুল শিক্ষা দফতরে ( শিক্ষা ভবন, হাওড়া ) আসার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল দেয়। এসএফআই কর্মীরা সেই ব্যারিকেড টপকে শিক্ষা ভবনের গেটের সামনে আসার চেষ্টা করলে […]
পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করছেন সিঙ্গুরের সি,পি,এম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
হুগলি , ২৬ মার্চ:-বয়স্ক ভোটারদের পায়ে প্রণাম করে করজোড়ে ভোটের আবেদন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। এদিন দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন বেড়াবেড়ি গ্রামে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না ও বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রতিদন্দীতা করছেন। Post Views: 420
শহরে হবে দীর্ঘ সাইকেল পথ , পরিকল্পনা কেএমডিএ-র।
কলকাতা , ২০ জানুয়ারি:- শহরের রাজপথে পরিবেশবান্ধব সাইকেলের চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। শহরের চৌদ্দটি প্রধান রাস্তাকে যুক্ত করে শহরের ১১৪ টি ওয়ার্ডের একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ এই সাইকেল পথ তৈরি করতে কে এম ডি এ একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। লকডাউন এর সময় দিল্লি ভিত্তিক একটি সংস্থা কে দিয়ে […]



