হাওড়া , ২৩ জুন:- বেলুড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ রামধন ঘোষ লেনের গ্যাস গোডাউনের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় আচমকাই সামনে চলে আসে লরিটি। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক লরিটি পুলিশ আটক করেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Related Articles
লকডাউনে রাস্তার অভুক্ত সারমেয়দের পাশে আরামবাগ স্টে লাভার।
আরামবাগ, ৩০ মে:- আরামবাগ স্টে লাভার নামে হোয়াটঅ্যাপ। এই গ্রুপের পক্ষ থেকে রাস্তার সারোমেয়দের খাবার দেওয়া হয়। এদিন শহর জুড়ে এই কর্মসূচি হয়। লকডাউনে অভুক্ত কুকুরদের খাওয়ান একদল যুবক ও যুবতিরা। তাদের এই কর্মসূচিকে প্রশংসা করে এলাকার মানুষ। উল্লেখ্য গত বছর লকডাউনের সময়েও এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি সারময়েদের খাওয়ানো ব্যবস্থা করে। পাশাপাশি অন্যন্য সমাজসেবীদেরও দেখা গিয়েছিল […]
মেক্সিকো থেকে হাওড়ায় বাঙালি প্রেমিকের টানে লেসলি , কয়েকদিনের মধ্যেই বসবেন বিয়ের পিঁড়িতে।
হাওড়া, ২১ জুন:- করোনাকালে ওয়ার্ক ফ্রম হোম করতে গিয়ে সোস্যাল মিডিয়ায় বন্ধুত্ব, তারপর প্রেম। সেই টানেই সুদূর মেক্সিকো থেকে হাওড়ায় বাঙালি প্রেমিকের টানে ছুটে এসেছেন লেসলি। কয়েকদিনের মধ্যেই তাঁরা বসবেন বিয়ের পিঁড়িতে। ভালোবাসার টানে প্রেমিকের সঙ্গে দেখা করতে সুদূর মেক্সিকো থেকে হাওড়ায় ছুটে এলেন প্রেমিকা।কয়েকদিনের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুগল। হাওড়ার বালি দুর্গাপুর সাহেববাগান […]
চালকের আসনে বসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছোটালেন অ্যাম্বুলেন্স !
হুগলি, ৫ জুলাই:- উল্টো রথের দড়ি টানতে গিয়ে নাচলেন, আবার সাংসদ তহবিল থেকে দেওয়া অ্যাম্বুলেন্স নিজেই চালিয়ে উদ্বোধন করলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্য মেজাজে দেখা গেলো তৃনমূল সাংসদকে। শেওড়াফুলির নোনাডাঙা অ্যাথলেটিক ক্লাবকে দেওয়া সেই অ্যাম্বুলেন্স আজ উদ্বোধন করেন কল্যাণ। গাড়ি চালিয়ে বলেন, গাড়ি চালানো আমার প্যাশান। ২৫ বছর টানা গাড়ি চালিয়েছি। সাংসদ হবার পর […]





