চিরঞ্জিত ঘোষ , ২১ জুন:- হুগলি জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানুষের পাশে দাঁড়ালো সাংবাদিকরা। রবিবার শ্রীরামপুরে প্রেস ক্লাবের উদ্যোগে এদিন মানুষদের খাদ্যসামগ্রী দেওয়া হলো। করোনা যুদ্ধে ডাক্তার ,পুলিশ ,স্বাস্থ্যকর্মী ,সাফাইকর্মীদের সাথে রাস্তায় নেবে কাজ করছে সাংবাদিকরাও। মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকে সাংবাদিকরা। এদিন হুগলি প্রেস ক্লাবের উদ্যোগে বহু মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো। এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী, বিধায়ক অসিত মজুমদার, রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব,পূর্ত কর্মাধক্ষ সুবীর মুখার্জী,কৃষি কর্মাধক্ষ মনোজ চক্রবর্তী ,প্রাক্তন কাউন্সিলর সন্তোষ সিং সহ বিশিষ্ট মানুষরা। এদিন প্রায় দুই শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ২০১৩ সালে হুগলি প্রেস ক্লাবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
Related Articles
কাবুলিওয়ালাকে আটকে টাকাপয়সা ছিনতাইয়ের অভিযোগে ধৃত দুই যুবকের তিনদিন পুলিশ হেফাজত।
হাওড়া, ১১ মার্চ:- বন্ধুকে ধার দেওয়া দশ লক্ষ টাকা আদায় করতে সেই বন্ধুরই ঘনিষ্ঠ এক ব্যক্তিকে বাড়ি থেকে ‘কিডন্যাপ’ করেছিল দুই যুবক। এরপর হাওড়া ব্যাঁটরা থানা এলাকার কবরস্থানের কাছে একটি বাড়িতে মহঃ খান নামের ওই ব্যক্তিকে আটকে রেখে তাকে মারধর করে তার কাছ থেকে নগদ প্রায় ৪০ হাজার টাকা, মোবাইল ফোন এবং হাতঘড়ি ছিনিয়ে নিয়েছিল […]
ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাগাতার অশান্তির ঘটনার লাগাম টানতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- বিগত লোকসভা ভোটের পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ক্রমবর্ধমান অশান্তির ঘটনায় লাগাম টানতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকায় হওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার পিছনে আদতে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করার জন্য তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তাদের সিআইডি এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর সহায়তা নেয়ার নির্দেশ […]
হারিপালে তৃণমূল – বিজেপি সংঘর্ষ , এলাকায় উত্তেজনা।
হুগলি , ৬ এপ্রিল:-আজ তৃতীয় দফার ভোটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরিপাল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ শুরু করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী ।আজ এই অভিযোগ করলেন হরিপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী সমীরন মিত্র। এদিন তিনি হরিপাল গ্রামীণ হসপিটালে আহত বিজেপি কর্মীদের নিয়ে আসেন, সমীরণ মিত্ররঅভিযোগ সিপাইগাছি অঞ্চলে বিজেপির কর্মীদের উপর স্থানীয় তৃণমূলের অঞ্চল […]





