হাওড়া,২৪ ফেব্রুয়ারি:- হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় ঝোড়হাট অঞ্চলে বিজেপি কর্মী খুন। মৃতের নাম শেখর মালিক(৪৪)। গতকাল রাতে স্থানীয় অধিকারীপাড়ায় শিবরাত্রি পুজোর খিচুড়ি ভোগের অনুষ্ঠান ছিল। সেখানেই গিয়েছিলেন শেখর। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। বিজেপির অভিযোগ, শেখরকে খুন করা হয়েছে। শেখর যেহেতু এলাকায় দলের সক্রিয় কর্মী ছিল সে দলের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিত। এনআরসি, সিএএ নিয়েও সে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছিল।
তখন থেকেই চাপ আসছিল। তার জেরেই এই ঘটনা কিনা তা জানা যায়নি। এটি রাজনৈতিক খুন কিনা তাও এখনও স্পষ্ট নয়। রাতে সেখানে অন্য কোনও বিষয় নিয়ে গন্ডগোল হয়ে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিন সকালে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। যেখান থেকে দেহ উদ্ধার হয় তার কয়েক মিটারের মধ্যে মৃতের সাইকেলটিও উদ্ধার হয়। মৃতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। বিজেপি দাবি করেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। মৃত শেখর পেশায় ঢালাই ঘরের কর্মী ছিল।Related Articles
বাংলা থেকে দিদিকে কেউ সরাতে পারবে না-তেজস্বী যাদব।
হুগলি, ২৬ এপ্রিল:- চাপদানির তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুইনের সমর্থনে সভা করলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রবিবার চাপদানি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জোড়া মন্দির ময়দানে আয়োজিত সভায় একযোগে বিজেপিকে আক্রমণ করেন তেজস্বী। বলেন, বিদ্বেষ ছড়ানো, হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো বিজেপি সরকারের কাজ। পড়াশুনার ব্যবস্থা করা, ওষুধের ব্যবস্থা করা, রোজগারের ব্যবস্থা করা, […]
পেট্রোপন্নের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ।
তরুণ মুখোপাধ্যায় , ৬ জুলাই:- কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে লাগাম ছাড়া ভাবে সাধারণ মানুষের রুজি রোজগার কেড়ে নিচ্ছেন তার সঙ্গে সঙ্গে যেভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিকরছে , লাভজনক সংস্থাকে প্রাইভেটাইজেশন করছেন বিএসএনএল এয়ার ইন্ডিয়া সহ লাভজনক সংস্থাকে পুঁজিপতি ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে তার বিরুদ্ধে আজকে রিষরা তৃণমূল কংগ্রেসের ৮ এবং ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ব্যাপক […]
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রতি জেলায় ৭৫ টি জলাশয় খননের নির্দেশ কেন্দ্রের।
কলকাতা, ২৫ এপ্রিল:- স্বাধীনতার ৭৫বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতিটি জেলায় ৭৫টি জলাশয় বা ‘অমৃত সরোবর’ খননের নির্দেশ দিয়েছে। এরজন্য দ্রুত জেলাভিত্তিক পরিকল্পনা রিপোর্ট চাওয়া হয়েছে। একশো দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে জলাশয় খননের অর্থ খরচ করা যাবে বলে জলসম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি জেলায় এনিয়ে কেন্দ্রের নির্দেশিকা পৌঁছে গিয়েছে। […]








