হাওড়া , ১৭ জুন:- লাদাখে ভারত – চিন সীমান্তে বিনা প্ররোচনায় চিনা হামলায় ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ হল হাওড়ায়। এদিন বিকাল ৫টা নাগাদ পিলখানা মোড়ে বিজেপি নেতা উমেশ রাইয়ের নেতৃত্বে চিনা প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করে বিক্ষোভ হয়। উমেশ রাই বলেন, বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তে চিন ভারতীয় সেনার উপর ওই হামলা চালিয়েছে। এতে ২০ ভারতীয় সেনা শহীদ হয়েছেন। এর প্রতিবাদে আমরা এই প্রতিবাদ কর্মসূচি করেছি। ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ ভারত এর যোগ্য সমুচিত জবাব দিক।
Related Articles
গাড়িতে আগুন।
হাওড়া , ১২ জুন:- হাওড়ার চামরাইলের গোলাবাড়ি পাম্পের কাছে বাইক বোঝাই একটি ট্রেলারে শনিবার আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল গাড়িটি। জানা যায়, গাড়িতেই রান্না করা হচ্ছিল। তখনই সেখানে কোনওভাবে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। Post Views: 446
যাদের হাতে ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটেছে সেই গাড়ি চালকদেরই হাওড়ায় সচেতনতার ক্লাস নিলেন ট্রাফিক পুলিশের কর্তারা।
হাওড়া,১ মার্চ:- শহরের রাস্তায় স্টিয়ারিং হাতে যারা কোনও না কোনও দুর্ঘটনার কবলে পড়েছেন এমন গাড়ি চালকদেরই ডেকে সচেতনতার ক্লাস নিলেন হাওড়া সিটি ট্রাফিক পুলিশের কর্তারা। সড়ক দুর্ঘটনা কমাতে আরও একবার ইতিবাচক পদক্ষেপ নিলেন তাঁরা। বিভিন্ন সময় রাস্তায় দুর্ঘটনা ঘটলে কাজ করে পুলিশের ফ্যাটাল সেল।শনিবার হাওড়ার ট্রাফিক হেড কোয়ার্টারে গাড়ি চালকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত […]
আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হলো।
কলকাতা, ১০ জানুয়ারি:- সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সাড়ে ৭ লক্ষ স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা এবং ২২ লক্ষ কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তি এই বুস্টার ডোজ পাবেন।প্রথম দিনে ফ্রন্টলাইনার এবং প্রবীণ নাগরিক মিলিয়ে ২ লাখ নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া রয়েছে বলে স্বাস্থ্য দফতর […]







