স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লা লিগার ইতিহাসে পেনাল্টিতে দ্বিতীয় সর্বোচ্চ গোল লিওনেল মেসির। ফের চমক দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল বার্সালোনা। এই ম্যাচে লেগানসকে বার্সালোনা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। আর এই ম্যাচে বার্সার হয়ে একটি গোল করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে একটি দুরন্ত গোল দলকে উপহার দেন লিও। বার্সার সবচেয়ে বড় তারকার গোলে ভর করে ম্যাচ জিতে নেয় তারা। স্প্যানিশ লা লিগায় এটি ছিল মেসির ৫৬ তম পেনাল্টি গোল। লা লিগায় পেনাল্টিতে দ্বিতীয় গোল করা তারকার হিসাবে নিজের নাম সুনিশ্চিত করে ফেললেন মেসি। উল্লেখ্য লা লিগায় পেনাল্টিতে গোলের হিসেবে শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো লা লিগায় পেনাল্টিতে গোল করেছেন ৬১টি। আর তারপরেই আছেন লিও। মেসি তার ক্যারিয়ারে লা লিগায় পেনাল্টি মিস করেছেন ১২টি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মিস করেছেন ১১টি।
Related Articles
আবাসনের জল ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় সমস্যায় গোন্দলপাড়া জুট মিলের শ্রমিকরা।
হুগলি, ৩ ডিসেম্বর:- শ্রমিক আবাসনে জল ও বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় মহা সমস্যার মধ্যে পড়ে গেল চন্দননগর গোন্দলপাড়া জুটমিল শ্রমিক আবাসনের প্রায় তিন হাজার মানুষ। অনেকদিন হয়ে গেল এই জুটমিল বন্ধ রয়েছে। এর আগে লাইট জলের লাইন কেটে দিয়েছিল মিল কর্তৃপক্ষ। আবার লাইট জল কেটে দেওয়া হল। এই আবাসনে অনেক ছাত্র ছাত্রী রয়েছে। তাদের পরীক্ষা […]
হাওড়ায় বাজেয়াপ্ত নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করলো সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াড।
হাওড়া, ১৯ ডিসেম্বর:- আদালতের নির্দেশে গত দীপাবলি এবং বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতসবাজি নিষ্ক্রিয় করা হলো হাওড়ার ব্যাঁটরা থানার তরফ থেকে। সোমবার দুপুরে সিআইডি’র বম্ব ডিস্পোজাল স্কোয়াডের কর্মীরা থানায় এসে ওই বাজেয়াপ্ত ফায়ার ক্র্যাকার্স নিয়ে যান বেলিলিয়াস পার্কের একটি ফাঁকা জায়গায়। এরপর সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এগুলো পুলিশ তিনটি কেসের তদন্তে নেমে বাজেয়াপ্ত করেছিল। […]
প্রশাসনিক ভবনে এসে মনোনয়ন দাখিল করলেন বিজেপির পবন,ফাল্গুনী,সুনীল ও শীলভদ্র
ব্যারাকপুরঃ, ১ এপ্রিল:- বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে একে একে নিজেদের মনোনয়ন পত্র জমা দিলে ভাটপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং, নৈহাটি কেন্দ্রের বিজেপি পার্থী ফাল্গুনী পাত্র, নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি পার্থী সুনীল সিং ও খড়দহ বিধানসভা কেন্দ্রের বিজেপি পার্থী শীলভদ্র দত্ত। এদিন কাঁকিনাড়া ফলহারি মন্দিরে পুজো দিয়ে বর্নময় শোভাযাত্রা সহকারে হুড খোলা […]








