হাওড়া , ১৬ জুন:- হাওড়ায় বালি স্টেশন চত্বর থেকে অবৈধ নির্মাণ ভেঙে দিল রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ সেখানে গিয়ে যায়। অবৈধ ওই নির্মাণ ভেঙে দেওয়া হয়। আরপিএফ সূত্রের খবর , অনেকদিন ধরেই বালি রেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের পাশে রেলের জায়গায় একটি কাঠামো নির্মাণ করা হচ্ছিল। এর জন্য কোনও বৈধ অনুমতি নেওয়া হয়নি রেলের কাছ থেকে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তৈরি হচ্ছিল বাঁশ এবং টিনের অবৈধ কাঠামো। গোপন সূত্রে আরপিএফের কাছে এই বিষয়ে খবর আসে। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার ঘটনাস্থলে এসে পৌঁছোয় রেল পুলিশ। ঘটনাস্থলে গিয়ে বাঁশ এবং টিনের তৈরি কাঠামো ভেঙে দেয় তারা। পরে সেখান থেকে তা সরিয়ে নেওয়া হয়।
Related Articles
বিরোধীশূন্য ভদ্রেশ্বর পৌরসভা।
হুগলি, ১১ নভেম্বর:- ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচন। তার আগে শুক্রবার নির্বাচিত বিজেপি ও নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগদান করায় পুরোপুরি বিরোধীশূন্য হয়ে গেল ভদ্রেশ্বর পুরসভা। স্বাভাবিকভাবে বিজেপি থেকে তৃণমূলে জনপ্রতিনিধিদের এই যোগদানের ঘটনায় চিন্তা বাড়িয়েছে বিজেপির। এই ঘটনায় বিজেপির অভিযোগ ভয় দেখিয়ে জোর করে বিরোধীদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত উল্লেখ্য […]
ক্যান্সারে প্রাণহানি রুখতে উদ্যোগি রাজ্য।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- সময় থাকতে ক্যান্সার রোগীদের চিহ্নিত করে তাদের প্রাণহানী রুখতে উদ্যোগী হয়েছে রাজ্য। এই উদ্যেশ্যে রাজ্যের ২৭টি স্বাস্থ্যজেলার জেলা ও ব্লক হাসপাতালগুলির সঙ্গে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজকে যুক্ত করে একটি ক্যানসার পোর্টাল তৈরি করা হচ্ছে। ‘ক্যানসার হাব’ নামে এই পোর্টালের মূল উদ্দেশ্য, শুরুতেই চিহ্নিতকরণ এবং পরীক্ষা করে ক্যানসারের ন্যূনতম লক্ষণ পেলেই রোগী অথবা […]
মেগা অঙ্কন প্রতিযোগিতা ও নাগরিক সংবর্ধনা বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।
তরুণ মুখোপাধ্যায়, ২৬ জানুয়ারি:- প্রতিবছরের মতো এবছরও সাধারণতন্ত্র দিবসে বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে এক মেগা বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পাশাপাশি এদিন ওয়ার্ডের চার হাজার মহিলাকে সম্মান জানানো হয়। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হুগলি জেলা, জয় হিন্দ বাহিনীর উদ্যোগে রবিবার সাধারণতন্ত্র দিবসের সকালের অনুষ্ঠানটি […]









