কলকাতা , ১২ জুন:- দক্ষিণ-পশ্চিম মন্সুন অর্থাৎ বর্ষা আজ 12 ই জুন নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গে প্রবেশ করলো পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই উত্তর দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশের বর্ষা আজ প্রবেশ করেছে। এই মুহূর্তে যে কন্ডিশন সেটা তার ফলে আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের যেটুকু বাকি আছে সেটা তেও বর্ষার বৃষ্টি শুরু হবে । আজকে প্রবেশ করার পর থেকে এখন যা কন্ডিশন তাতে আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলবর্তী দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি একটু বেশি হবে উত্তরবঙ্গে জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জায়গায় ভারী বৃষ্টি এবং দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেহেতু উপকূলে নিম্নচাপ অবস্থান করছে ফলে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টায় উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এই খবর পাওয়া গেছে।
Related Articles
তারকেশ্বর যাওয়ার পথে ভদ্রেশ্বরে লরি উল্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত-২।
প্রদীপ বসু, ৩০ মার্চ:- বনগাঁর গাইঘাটা থেকে হুগলির তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় দিল্লি রোডের ওপর বিঘাটি মোড়ের কাছে ছোট লরি উল্টে ভয়াবহ দুর্ঘটনা। পাঁচ শিশুসহ আহত ৩০। তিনজনের অবস্থা আশঙ্কা জনক। সবাইকে চন্দননগর মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই সময় বিভিন্ন গাড়িতে করে প্রচুর ভক্ত তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যায়। কিন্তু […]
মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপের শুভেচ্ছা হাওড়ার বেলুড়ে।
হাওড়া,১৮ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি পরীক্ষার প্রথম দিনে হাওড়ার বেলুড় বয়েজ স্কুলের সামনে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানান এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি পল্টু বণিক। পরীক্ষার্থীদের হাতে তুলে দেন গোলাপ ফুল এবং জলের বোতল। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা খুশিমনেই তা গ্রহণ করেন। পল্টুবাবু […]
শ্রদ্ধার্ঘ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
হাওড়া , ২৯ জুলাই:- পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০তম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার বি.গার্ডেন ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিবপুর আইআইইএসটি ক্যাম্পাসে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এই মহামানবকে শ্রদ্ধা জানান অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাপস দাস, মীরা মুখোপাধ্যায় এবং ডঃ তরুণ কুমার সিংহ। এদিন আইআইইএসটি কর্তৃপক্ষকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। […]




