সুদীপ দাস ,১০ জুন:- ২৫ জন যাত্রী নিয়ে চন্দননগর থেকে কোলকাতার ফেয়ারলির উদ্যেশ্যে রওনা দিল একটি ভেসেল। আজ প্রথম রাজ্য সরকারের পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় এই পরিষেবা চালু হল লক।ডাউনের মধ্যে।এই লঞ্চের ক্যাপাসিটি ১৩২ জন। এই পরিষেবার কথা অনেকেই জানে না। সেই কারনে প্রথম দিনে ২৫ জন যাত্রী কোলকাতার উদ্যেশ্যে রওনা দিল। ফেয়ারলি থেকে ফেরার সময় বিকাল ৪ ৪৫. ভাড়া ৬০ টাকা। যাতায়াতের জন্য ১২০ টাকা। চন্দননগর রানীঘাট থেকে ছেড়ে যাওয়ার পর ভদ্রেশ্বর তেলিনিপাড়া ঘাট বাবুঘাট হয়ে দাড়াবে শেওড়াফুলি। সেখান থেকে বাগবাজার হয়ে ফেয়ারলি যাবে।সব যাত্রীদের পরীক্ষা করে মাস্ক দেখে ভেসেলে উঠিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে সামাজিক দুরত্ত্ব বজায় রেখে বসানো হয়।এই পরিষেবায় যাত্রীরা খুশি হলেও তাদের দাবি ভাড়া আর কিছু কম করলে ভালো হয়। আর ফেরবার সময় ৪ ৪৫ এর পরিবর্তে ৫টা করলে তাদের সুবিধা হবে।
Related Articles
মণীশ শুক্ল খুনের তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা , ৫ অক্টোবর:- রাজ্য সরকার ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে। দুপুরে উত্তপ্ত এলাকায় গিয়ে সিআইডির আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফটোগ্রাফি ও ভিদোগ্রফি করা হয়। থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন সি আইডি আধিকারিকেরা। অন্যদিকে সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে ওই ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিজেপি নেতা কৈলাস […]
কুকথা বলাই বিজেপির সংস্কৃতি ,তাঁর রাজনৈতিক জীবনে সায়ন্তন বসু’র নাম পর্যন্ত শোনেননি বলে এবার পাল্টা আক্রমণ অরূপের।
হাওড়া , ২ ডিসেম্বর:- বুধবার সকালে মধ্য হাওড়ার নেতাজী সুভাষ রোডে “চায়ে পে চর্চা” কর্মসূচিতে এসে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন সকালেই এক সাংবাদিক বৈঠকে সায়ন্তনবাবুর সেই কটাক্ষের কড়া জবাব দেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। তৃণমূল নেতাদের […]
ঘরে বসে সম্পত্তি রেজিস্ট্রির নিয়ম বদলালো।
কলকাতা, ২৪ মার্চ:- এবার ঘরে বসে সম্পত্তি রেজিস্ট্রি করার নিয়ম বদলাল। এখন থেকে শুধু যাঁরা রেজিস্ট্রি অফিসে যেতে অপারগ, তিনিই বাড়িতে বসে দলিলে সই করতে পারবেন। কিন্তু বাকিদের রেজিস্ট্রি অফিসে গিয়েই সই করতে হবে। একমাত্র অসুস্থতার কারণেই কাউকে বাড়ি থেকে রেজিস্ট্রি করতে অনুমতি দেওয়া হবে। কোনও ব্যক্তি সত্যিই অসুস্থতার জন্য রেজিস্ট্রি অফিসে যেতে না পারেন, […]









