এন্টারটেনমেন্ট ডেস্ক , ৯ জুন:- কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠাচ্ছেন, আবার কখনও লকডাউনের মধ্যে মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন, তাঁর সন্তানকে। করোনা আবহে এভাবেই যেন নেটিজেনদের চোখের মণি হয়ে উঠেছেন সোনু সুদ। এসবের মধ্যে এবার এক দম্পতির বিয়ে টিকিয়ে রাখতে মাঠে নামতে হল সোনু সুদকে। সম্প্রতি সোনু সুদকে ট্যুইট করেন মুকেশ মেহরা নামে এক ব্যক্তি। তিনি বলেন, সোনু সুদ যেন তাঁকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করে দেন। বর্তমানে অসমের গুয়াহাটিতে রয়েছেন তিনি। লকডাউনের জেরে তাঁর রোজগার বন্ধ। ফলে স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই রয়েছে। তাই তিনি দিল্লি থেকে হরিয়ানার রেওয়ারিতে ফিরে যেতে চান। সোনু যদি তাঁর দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে অভিনেতার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন বলেও জানান ওই ব্যক্তি। ট্যুইটারে ওই ব্যক্তির এমন আর্জি শুনে পালটা জবাব দেন সিম্বা অভিনেতা। তিনি বলেন, দয়া করেন লড়াই করবেন না। নিজেদের সম্পর্কের উপর কঠিন সময়ের প্রভাব পড়তে দেবেন না। পরিস্থিতি ঠিক হলে, দুজনকে ডিনারে পাঠানোর ব্যবস্থা তিনি করবেন তবে তাঁরা যেন আর লড়াই না করেন, সেই আশ্বাস তাঁকে দিতে হবে বলেও পালটা আর্জি জানান সোনু সুদ।
Related Articles
দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হলো।
কলকাতা , ২১ মে:- রাজ্যে আজ থেকে পরীক্ষামুলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ সকালে ৬ টি অঞ্চলের ২৩৪ জন নির্বাচিত রেশন গ্রাহকের বাড়িতে গিয়ে এই সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য দপ্তর, স্থানীয় পৌরসভা এবং রেশন ডিলারদের সহযোগিতায় হুগলির বাঁশবেড়িয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল, হাওড়ার বালি- বেলুড়, উত্তর কলকাতার আরমাস্ট্রিট দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এবং […]
নার্সিংহোমে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ। অভিযোগ অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের।
হাওড়া , ২২ আগস্ট:- নার্সিংহোমে এক চিকিৎসকের বিরুদ্ধে এবার কর্মীদের সঙ্গে অভব্য আচরণ ও মারধরের অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি নার্সিংহোমে । যদিও অভিযোগ অস্বীকার ওই চিকিৎসকের পাল্টা যুক্তি নার্সিংহোমে কর্তৃপক্ষই জোর করে তার জিনিসপত্র আটকে রেখেছে। এদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ওই চিকিৎসককে তাঁর […]
দুই কেন্দ্রের উপনির্বাচনের কারণেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে ফের বদল।
কলকাতা, ১৭ মার্চ:- আসানসোল ও বালিগঞ্জে উপ নির্বাচনের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ফের বদল করা হল। পরিবর্তিত সূচিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২থেকে ২৭ এপ্রিল। নির্বাচনের কারণে ৬ থেকে ১৫ এপ্রিলের মধ্যে উচ্চ মাধ্যমিকের কোনও পরীক্ষা থাকছে না।উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নবান্নে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা দপ্তর প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের […]







