শুভজিৎ ঘোষ, ৯ জুন:- করোনার জেরে মানুষের দুর্দশার শেষ নেই। তার ওপর আমফান ঘূর্ণিঝড় বাংলার মানুষকে বিপর্যস্ত করে দিয়েছে। এখনও পর্যন্ত বহু জায়গায় ত্রাণ ত্রান পৌঁছয়নি। সুন্দরবন এলাকায় বিদ্যুৎ পর্যন্ত ফেরেনি। এরকম একটা পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে না দাঁড়িয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। এই অভিযোগ তুলে মঙ্গলবার গোঘাটের দুটি ব্লকে সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। কালো ছাতা ও কালো পতাকা নিয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়। গোঘাট-১ নম্বর ব্লকে উপস্থিত ছিলেন সিপিএম নেতা ভাস্কর রায়, ২ নম্বর ব্লকে ছিলেন অসিত মুখার্জি, তিলক ঘোষ। উল্লেখ্য, এদিন অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল র্যালি করেন বিজেপি নেতা অমিত শাহ। আর তারই প্রতিবাদে রাস্তায় নেমে সিপিএমের এই বিক্ষোভ কর্মসূচি।
Related Articles
শ্রদ্ধার সঙ্গে কার্গিল দিবস পালন হাওড়ায়।
হাওড়া, ২৬ জুলাই:- কার্গিল বিজয় দিবস উপলক্ষে আজ ২৬ জুলাই দিনটি শ্রদ্ধার সঙ্গে সর্বত্র পালিত হচ্ছে। সেই সব সাহসী জওয়ানদের শ্রদ্ধা জানানো হচ্ছে যাঁরা ১৯৯৯-এর ভারত-পাকিস্তান যুদ্ধের সময় দেশকে রক্ষা করতে তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। এদিন ২৫তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে হাওড়ার বালির লালবাবা কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের বীর জওয়ানদের প্রতি […]
চুঁচুড়ার নির্মিয়মান পার্কে ধস , খবর পেয়েই ঘটনাস্থলে বিধায়ক।
সুদীপ দাস, ২ জুলাই:- গঙ্গাপারে নির্মীয়মান পার্ক হঠাৎ করেই ভয়াবহ ধসের কবলে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক। গুরুত্ব বুঝে তিনি বিষয়টি নিয়ে রাজ্যস্তরে আলোচনা আশ্বাস দেন। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার হুগলী মহসীন কলেজের পিছন দিকে ঘন্টাঘাটের পাশে। ঐতিহাসিক এই ঘন্টাঘাটের পাশেই আমরুত প্রকল্পে একটি পার্ক নির্মানের কাজ শুরু হয়েছে। চলছে পার্কের সীমানা প্রাচীরের কাজ। […]
স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকের অনুত্তীর্ণ ছাত্রীরা।
হাওড়া, ২৪ জুলাই:- গতকাল আন্দুলের পর এবার হাওড়ার জগৎবল্লভপুর। আজ সকালে বিশালাক্ষ্মীতলা হাই স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকে অনুর্ত্তীর্ণ ছাত্রীরা। বিক্ষোভে সামিল হন ছাত্রীদের অবিভাবকরাও। জানা গেছে, ওই স্কুল থেকে ১১৭ জন পরীক্ষা দিয়েছেন। ৩৭ জনকে ফেল করানোর অভিযোগেই শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। Post Views: 361







