হুগলি, ৮ জুন:- আবার একটা প্রশংসনীয় কাজ শুরু করল পরিবহন দপ্তর। উত্তরপাড়া পুরসভার চিফ অ্যাডমিনিস্ট্রেটর দিলীপ যাদবের উদ্যোগে শুরু হলো উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস। বহুদিন ধরে এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল এখান থেকে একটি সরকারি বাসে রুটের। কারণ শ্রীরামপুর থেকে বাগবাজার এবং শ্রীরামপুর থেকে করুনাময়ী পর্যন্ত তিন নম্বর বাস রুট আজ প্রায় অতীত ।সারাদিনে একটির বেশি বাস চলাচল করে না। ফলে উত্তরপাড়া কোতরং বাসিন্দাদের নাকালের একশেষ ছিল বিশেষ করে আজকে থেকে সরকারি অফিসগুলোতে 70% শতাংশ কর্মী নিয়ে যে কাজের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার ফলে এখান থেকে যাত্রীদের অফিস করা নিয়ে একটা সংশয় ছিল কিন্তু উত্তর পাড়ার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান চিফ এডমিনিস্ট্রেটর ডিলিট যাদবের চেষ্টায় আজ থেকে শুরু হয়ে গেল উত্তরপাড়া থেকে সল্টলেকের বাস সার্ভিস। পুরসভার এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা। তাদের বক্তব্য বর্তমান আপৎকালীন অবস্থায় মানুষ যখন দিশেহারা সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবদিকে লক্ষ্য। একদিকে যেমন করোনার মত মহামারীর মোকাবিলা করছেন অন্যদিকে আফফানের প্রলয়ংকর ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। তারি মাঝে এই ধরনের সামাজিক উদ্যোগ তার মানবিক মনের পরিচয়।
Related Articles
মৃত করোনা যোদ্ধাদের পরিবার পিছু একজনের চাকরি – মুখ্যমন্ত্রী।
নবান্ন , ১৫ জুলাই:- করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়াই করে প্রাণ হারিয়েছেন সেইসব করোনা যোদ্ধাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে । আজ নবান্নে রাজ্য মন্ত্রী সভার বৈঠকের পর একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজ্যে এখনও পর্যন্ত করোনায় ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া […]
বালি ব্রিজে ব্যাপক যানজট, ভোগান্তি।
হাওড়া, ২৪ জানুয়ারি:- ডানকুনি-শিয়ালদহ শাখায় রেললাইনের কাজের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল। অন্যদিকে যাত্রী ভোগান্তির ছবি এখন প্রতিদিনই চরম পর্যায়ে। বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালি দিকে আসার লেনটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যার ফলে বালি থেকে কলকাতামুখী লেনে রাস্তায় দু’দিক থেকে যান চলাচল করার জন্য তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই যানজটের ছবি ক্যামেরায় ধরা পড়েছে। Post […]
ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে।
কলকাতা, ২ জুন:- ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফের ভূমিকা পালন করেছেন তিনি। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কম্যান্ডের পদ থেকে অবসর নিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান৷ ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনাবাহিনীতে ৪০ বছরের দীর্ঘ চাকরি জীবন কাটানোর পর অবশেষে […]




