হাওড়া, ৮ জুন:- বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার আবেদনে সাড়া দিয়ে এবার এগিয়ে এল ওই এলাকার একাধিক ইংরেজি মাধ্যম স্কুল। লকডাউনের সময় এপ্রিল, মে ও জুন এই তিন মাসের স্কুলের ফি তারা মকুবের সিদ্ধান্ত নিয়েছে। স্কুলগুলির এই মানবিক সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। লকডাউনের সময় অনেকেই কার্যত কর্মহীন অবস্থায় ছিলেন। বিশেষত দিন আনা দিন খাওয়া, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা থেকে শুরু করে সাধারণ মানুষের এই সময়টা রোজগার বলতে কিছুই ছিলনা। অর্থের সঙ্কটে পড়েছিলেন বহু মানুষ। তাই সকলের সমস্যার কথা ভেবে বৈশালীদেবী ইংরেজি মাধ্যম স্কুলগুলির কাছে আবেদন করেছিলেন যাতে মানবিকতার সঙ্গে এই তিনমাসের স্কুল ফি মকুব করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছে স্কুলগুলি। স্কুলের বক্তব্য, বিধায়কের অনুরোধ মেনেই তাঁরা মানবিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে এসে এপ্রিল, মে ও জুন এই তিন মাসের স্কুল ফি মকুব করেছেন। এই এলাকায় অনেক গরিব পরিবার আছে। যাদের ছেলেমেয়েরা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। তাদের সমস্যার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
আইপিএলে প্রথম বাঙালি আম্পায়ার চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্য
হুগলি, ৩০ মার্চ:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট লিগ। সেই খেলাতেই অন ফিল্ড আম্পায়ারিং করছেন বাংলার ছেলে অভিজিৎ। চন্দননগর চার মন্দির তলার বাসিন্দা অভিজিৎ এবার আইপিএলের ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। আইপিএল ইতিহাসে এই প্রথমবার একজন বাঙালি ম্যাচ পরিচালনা করছেন। এবার আইপিএলে ছটা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগেও তিনি বিভিন্ন ক্রিকেট […]
ভাজপার অন্দরের বৈঠকে মুখ খুলে সমালোচিত লকেট চুপ হুগলীতে !
সুদীপ দাস, ৬ মার্চ:- দলের অন্দরের কথা দলেকেই বলবো। রবিবার হুগলীতে এসে বারংবার সাংবাদিকদদের একথাই বললেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। রবিবারও ইউক্রেন ফেরত পড়ুয়াদের দেখতে হুগলীতে আসেন সাংসদ তথা দলের রাজ্য সম্পাদিকা লকেট চ্যাটার্জী। এদিন উত্তরপাড়া, সিঙ্গুর হয়ে হুগলীর ব্যান্ডেল কৈলাসনগরে আসেন লকেট চ্যাটার্জী। এই তিন জায়গায় তিন ইউক্রেন ফেরত পড়ুয়াদের সাথে কথা বলে […]
হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র গুলিতে ডাক্তারের ঘাটতি মেটানোর দিকে একধাপ এগোলো রাজ্য।
কলকাতা, ২২ ফেব্রুয়ারি:- রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সাযুজ্য রেখে হাসপতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে ডাক্তারের সংখ্যার ঘাটতি মেটানোর দিকে একধাপ এগুলো রাজ্য।বিভিন্ন মেডিকেল কলেজে স্নাতকোত্তর ডাক্তারী পড়ুয়াদের আসন সংখ্যা অনেকটা বাড়ছে। রাজ্যের ১৭ মেডিক্যাল কলেজে স্নাতকোত্তর মোট ৬৫০টি আসন বাড়ছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই আসন […]









